
ফাইল ছবি
শেষ আপডেট: 22 February 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে (Maha Kumbh Mela) যাওয়ার পথে ফের দুর্ঘটনা (Car Accident)। মৃত্যু হল বাংলার চারজন পুণ্যার্থীর। শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডে (Jharkhand) ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক না হলেও কেউ স্থিতিশীলও নন।
ঝাড়খণ্ডের ধানবাদের রায়গঞ্জ থানা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়ে ছিল। পুণ্যার্থীদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাতেই ধাক্কা মারে। গতি বেশি থাকায় গাড়িটি প্রায় দুমড়ে-মুছড়ে যায়। ওই গাড়িতে ছিলেন ৮ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। মৃতদের তিনজন থাকতেন হুগলির কামারপুকুরে।
শুধু একটি গাড়ি নয়, অন্য একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনা। আসলে পুণ্যার্থীদের গাড়ির পিছনে ছিল আরও একটি গাড়ি। লরির পিছনে পুণ্যার্থীদের গাড়ি ধাক্কা মারার পর অন্য গাড়িটি তার পিছনে ধাক্কা মারে। তাতেই ওই গাড়ির সকলে গুরুতর আহত হন। পরের গাড়িতে ছয়জন ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া সকলকেই উদ্ধার করে আনা হয়েছিল, তবে চারজনের মৃত্যু ঘটেছিল আগেই। বাকিদের চিকিৎসা শুরু হয়েছে। ইতিমধ্যে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও বুঝে উঠতে পারেনি পুলিশ। রাত ১টার দিকে এই ঘটনা ঘটায় অনুমান করা হচ্ছে, কোনও কারণে হয়তো গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। বা, গাড়ির গতি অতিরিক্ত বেশি ছিল বলে নিয়ন্ত্রণ হারান তিনি।
এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
My condolences to the families of the six from our State, who died today in a road accident in Jharkhand on way to Mahakumbh.
— Mamata Banerjee (@MamataOfficial) February 22, 2025
I have instructed our administration to help the distressed families in bringing back the bodies and in providing medical and other support to the…
কদিন আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন গাড়ি করে মহামুম্ভে পুণ্যস্নানের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সেই ঘটনায় দু'জনের মৃত্যু হয়। এর আগে পুণ্যস্নান সেরে কুম্ভ থেকে বাংলায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল পুণ্যার্থীদের গাড়ি।