Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

হস্টেলের ঘরে ডাক্তারির ছাত্রীর ঝুলন্ত দেহ! ন্যাশানাল মেডিক্যালে সাংঘাতিক ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশানাল মেডিক্যাল কলেজের (Calcutta National Medical College) ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল হস্টেলের ঘর থেকে। সিলিং থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘরে কোনও সুইসাইড (Suicide) নোট পাওয়া যায

হস্টেলের ঘরে ডাক্তারির ছাত্রীর ঝুলন্ত দেহ! ন্যাশানাল মেডিক্যালে সাংঘাতিক ঘটনা

শেষ আপডেট: 1 August 2022 16:36

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশানাল মেডিক্যাল কলেজের (Calcutta National Medical College) ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল হস্টেলের ঘর থেকে। সিলিং থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘরে কোনও সুইসাইড (Suicide) নোট পাওয়া যায়নি।

মৃতের নাম প্রদীপ্তা দাস। ন্যাশানাল মেডিক্যাল কলেজে এমবিবিএস (MBBS Student) পড়ছিলেন তিনি। পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন। এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা ক্যাম্পাসে।

সূত্রের খবর, সোমবার দুপুরে ক্লাস করে হস্টেলের ঘরে ফিরে এসেছিলেন ওই ছাত্রী। বাড়িতে ফোন করে জানিয়েছিলেন তিনি বিশ্রাম নেবেন। ঘরের দরজাও তারপরেই বন্ধ করে দিয়েছিলেন প্রদীপ্তা। তাঁর রুমমেটরা তখন কেউ ঘরে ছিলেন না বলে খবর। একজন খেতে গিয়েছিলেন, আর একজন ছিলেন বাড়িতে।

খেয়ে এসে ওই ছাত্রীর রুমমেট দরজা ধাক্কা দিলে কেউ দরজা খোলেননি। অনেকবার ডাকাডাকির পরেও ঘরের ভিতর থেকে কোনও সাড়া মেলেনি বলে খবর। তারপরেই ঘরে ঢোকা হয় দরজা ভেঙে। দেখা যায় সিলিং থেকে ঝুলছেন ওই ছাত্রী। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। কেন এমনটা হল খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানে কনস্টেবলের নাক, কান, ঠোঁট কেটে নিল যুবক! বৌয়ের সঙ্গে লুকিয়ে প্রেমের ‘শাস্তি’


```