Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

জাতীয় ও রাজ্য সড়কে নির্দিষ্ট নিয়মে বসাতে হবে ব্যারিকেড, রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

সাধারণত কোনও রাস্তায় গাড়ির গতি কমানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়। তবে জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল, জাতীয় সড়কগুলিতে কোনও আইন না মেনে যত্রতত্র ব্যারিকেড দেওয়া থাকে।

জাতীয় ও রাজ্য সড়কে নির্দিষ্ট নিয়মে বসাতে হবে ব্যারিকেড, রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 1 April 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় ও রাজ্য সড়কগুলিতে (National Highways) নির্দিষ্ট বিধি মেনে ব্যারিকেড (Barricade) বা গার্ডরেল (Guardrail) ব্যবহার করতে হবে। রাজ্যকে এই বিষয়ে নির্দেশিকা জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই ইস্যুতে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। তার শুনানিতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত।

সাধারণত কোনও রাস্তায় গাড়ির গতি কমানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়। তবে ধ্রুব মুখোপধ্যোয় নামে এক ব্যক্তির দায়ের করা এই জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল, জাতীয় সড়কগুলিতে কোনও আইন না মেনে যত্রতত্র ব্যারিকেড দেওয়া থাকে। আর তার জন্য প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কোনও নির্দিষ্ট বিধি না মেনে ব্যারিকেড দেওয়ায় সেই ব্যারিকেডই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মামলাকারীর আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য আরও দাবি করেন, কয়েকদিন আগে ব্যারিকেডের জন্যই জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বর্ধমান আদালতের এক আইনজীবীর মৃত্যু হয়েছিল। এইসব বক্তব্য শুনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছিল, জাতীয় সড়কে তারা কোনও ব্যরিকেড দেয় না। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষই ব্যারিকেড দিয়ে থাকে এইসব রাস্তায়।

রাজ্য আবার আদালতে জানিয়েছে, রাতে যান নিয়ন্ত্রণ ও ভিনরাজ্য থেকে আসা পণ্যবাহী গাড়িগুলির ওপর নজরদারি রাখতে জাতীয় সড়কে ব্যারিকেড বা গার্ডরেল দেওয়া হয়ে থাকে। দুর্ঘটনা ও গাড়ির গতি কমাতে ব্যারিকেড জরুরি। তাই সেগুলি সরালে আরও সমস্যা হবে। 

সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলিতে এমন ভাবে ব্যারিকেড বা গার্ডরেলের ব্যবহার করতে হবে যাতে রাতে অন্তত ১০০ মিটার দূর থেকে তা স্পষ্ট দেখা যায়। পাশাপাশি আরও বলা হয়েছে, যত্রতত্র ব্যারিকেড ব্যবহার করা যাবে না। আর সড়কের ঠিক কোন কোন জায়গায় ব্যারিকেড ব্যবহার করা হবে তা নির্দিষ্ট করতে রাজ্যকে একটি নির্দেশিকা জারি করতে হবে।  


```