Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মহাকাশে যেতে চান রাজ্যপাল, কলকাতায় ইসরো চেয়ারম্যানের কাছে আবদার বোসের

মহাকাশে যেতে চান রাজ্যপাল। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের কাছে এমনই আবদার জানালেন সি ভি আনন্দ বোস।

মহাকাশে যেতে চান রাজ্যপাল, কলকাতায় ইসরো চেয়ারম্যানের কাছে আবদার বোসের

শেষ আপডেট: 29 November 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবার মহাকাশে মানুষ পাঠিয়ে ফেরত আনতে চায়। সেই নিয়ে পরিকল্পনা করছে ইসরো। আর যদি কোনওদিন সুযোগ হয় তাহলে মহাকাশে যেতে চান রাজ্যপাল। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের কাছে এমনই আবদান জানালেন সি ভি আনন্দ বোস।

 বুধবার রাজভবনে রয়েছে গ্লোবাল এনার্জি পার্লামেন্টের সভা। সেখানেই ‘বিজ্ঞান এবং বিশ্বাস' শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। চন্দ্রযান ৩- এর সাফল্য এবং ইসরোর পরবর্তী পরিকল্পনার কথা জানান তিনি। আগামী দিনে মহাকাশে মানুষ পাঠিয়ে ফেরত আনতে চায় বলে জানান সোমনাথ। আর সেই প্রসঙ্গেই এদিন মজা করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইসরোর চেয়ারম্যানের কাছে আবদার করে বলেন, যদি কোনওদিন সুযোগ হয়,  যদি কোনও রাজ্যপাল মহাকাশে যেতে পারবেন, তাহলে তাঁকে যেন সুযোগ দেওয়া হয়। একইসঙ্গে এদিন রাজ্যপালের সম্মানে আপ্লুত বলে জানান সোমনাথ।

চেয়ারম্যান জানিয়েছেন,  চাঁদের উৎস নিয়ে সন্ধান চালাচ্ছে ইসরো।  আসলে চন্দ্রযান ২-এর থেকে শিক্ষা নিয়েছিলেন বিজ্ঞানীরা। কোথায় কোন খামতি ছিল, সেগুলিকে খতিয়ে দেখা হয়েছে। তারপরই সকলের কঠোর পরিশ্রম ও সম্মিলিত প্রয়াসের ফলেই চন্দ্রযান ৩-এ সাফল্য আসে বলে জানান তিনি। চাঁদের কোথায় জল রয়েছে, চন্দ্রযান ১ অভিযানের পরই জানা গিয়েছিল। চন্দ্রযান ২ পাঠানো হয়েছিল অন্য একটি লক্ষ্যে। যদিও তা পূরণ হয়নি। সেগুলিকেই খুঁজে বার করতে চন্দ্রযান ৩ পাঠানো হয়। তবে চন্দ্রযান ৩-এর বিষয়ে প্রথম থেকেই পরীক্ষা করে এগোনো হয়েছিল।

অন্যদিকে,  চাঁদের জন্য ইসরোর রয়েছে আরও একাধিক মিশন রয়েছে। যেমন ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয়র চাঁদে পা রাখার লক্ষ্য রয়েছে। যার জন্যও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন ইসরো চেয়ারম্যান।

চাঁদের পর এবার ভারতের লক্ষ্য শুক্র গ্রহ। যেখানেও যান পাঠানোর ইসরো প্রস্তুতি নিচ্ছে বলে জানান সোমনাথ। তিনি বলেন, “শুক্রের জন্য আমরা রেডি হচ্ছি। দ্রুত সরকারের অনুমতি নেওয়া হবে।”  ২০২৪ সালেই গগণযানের জন্য আরেকটা উড়ান হবে বলে এদিন জানালেন ইসরোর চেয়ারম্যান।

অন্যদিকে, ইসরোতে কীভাবে কাজের সুযোগ পাওয়া যায় সেবিষয়েও এদিন পরামর্শ দেন চেয়ারম্যান। জানিয়েছেন, প্রার্থীদের অবশ্যই  বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। একইসঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রির ওপর দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, মেকানিক্যাল. কম্পিউটার সায়েন্সের স্নাতক, স্নাকতোত্তর স্তরের পড়ুয়াদেরই ইসরোতে চাকরির সুযোগ রয়েছে। গ্রামে মহাকাশ গবেষণায় যাতে আগ্রহ তৈরি হয় সেজন্য দ্রুত স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।


```