
শেষ আপডেট: 30 July 2022 13:01
দ্য ওয়াল ব্যুরো: বর, কনে (Bride-Groom) ৩০ বছর (30 years) আগে মৃত(Died)। কিন্তু আজ বিয়ে হল তাঁদের। ভাবছেন, এ আবার কেমন বিয়ে! মৃত মানুষের বিয়ে কী করে সম্ভব? কিন্তু এমনই এক অদ্ভুত নিয়ম চালু আছে কেরল ও কর্নাটকের কিছু জায়গায়।
'প্রেত কল্যাণম' বা 'মৃতদের বিয়ে' নামক এই প্রথা বহু পুরোনো। এখনও কেরল ও কর্নাটকের কিছু মানুষ এই নিয়ম পালন করে আসছেন। এই প্রথা অনুসারে, জন্মের সময় মারা যায় যে সব শিশুরা তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। নিয়ম সব একই। শুধু বর, কনের জায়গায় তাদের কল্পনা করে দুটো সমাধির কাঠামো রাখা হয়। এই প্রথা অনুসারে মৃত সন্তানদের আত্মাকে সম্মান জানানো হয় বলেই বিশ্বাস পরিবারের।
অরুণ অ্যানি নামের একজন ইউটিউবার এই রীতির কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, "আমি আজ একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম। আপনারা ভাবছেন এই কথা আবার বলার কী আছে! আসলে বলার কারণ হল, এই বিয়ের বর, কনে দুজনেই মৃত। আজ থেকে ৩০ বছর আগেই মৃত্যু হয়েছে। আজ তাঁদের বিয়ে।"
এটি এই অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ রীতি। যে সমস্ত শিশুরা জন্মের সময় মারা যায়, সেইরকম দুই শিশুর মধ্যে এই বিবাহের আয়োজন করা হয়। এই বিবাহে দুই পরিবার থেকেই আশীর্বাদের জন্য লোকজন আসেন।
বিয়েতে যে শুধুমাত্র নিয়মরীতি পালন করা হয় তাই নয়, খাওয়াদাওয়াও হয়েছে গুছিয়ে। ফিস-ফ্রাই থেকে শুরু করে মাংস কোনটাই বাদ যায়নি। তবে কোনও অবিবাহিত ছেলে মেয়ে বা শিশুরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন না। দুটো মৃত প্রাণকে সুখে শান্তিতে পরকালে সংসার করানোর বিশ্বাস নিয়েই এই রীতি পালন করেন তাঁরা।
‘বাবা রাক্ষস, মাকে পুড়িয়ে মেরেছে’, মেয়েদের জবানবন্দিতে কারাগারে অভিযুক্ত