Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

সীমান্তের নদীতে বয়ে এ দেশে ভেসে এল পাক বালকের দেহ! প্রথা ভেঙে ফিরিয়ে দিল সেনা

দ্য ওয়াল ব্যুরো: ১৫-২০ ফুট চওড়া একটি নদী। দুই পারে দুই দেশ। ভারত ও পাকিস্তান। এ পারের মানুষের কাছে সে নদীর নাম কিষানগঙ্গা, ও পারে সেটাই নীলম। সেই নদীতেই ভেসে এল পাকিস্তানের এক বালকের দেহ। প্রোটোকল ভেঙে সেই দেহ ফিরিয়ে দিল পাক সেনাবাহিনী। স

সীমান্তের নদীতে বয়ে এ দেশে ভেসে এল পাক বালকের দেহ! প্রথা ভেঙে ফিরিয়ে দিল সেনা

শেষ আপডেট: 12 July 2019 12:48

দ্য ওয়াল ব্যুরো: ১৫-২০ ফুট চওড়া একটি নদী। দুই পারে দুই দেশ। ভারত ও পাকিস্তান। এ পারের মানুষের কাছে সে নদীর নাম কিষানগঙ্গা, ও পারে সেটাই নীলম। সেই নদীতেই ভেসে এল পাকিস্তানের এক বালকের দেহ। প্রোটোকল ভেঙে সেই দেহ ফিরিয়ে দিল পাক সেনাবাহিনী। সেনা সূত্রের খবর, কাশ্মীরের গুরেজ এলাকার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন নদীর তীরে এসে ঠেকেছিল সাত বছরের ছেলেটির দেহ। সেখান থেকে তিতওয়াল ২০০ কিলোমিটার দূর। তিতওয়াল হল প্রান্তিকতম সেনাচৌকি, যেখান দিয়ে দুই দেশের মধ্যেই প্রয়োজনীয় আদানপ্রদান চলে। অবশ্যই সেনাবাহিনীর কড়া প্রহরায়। কিন্তু এই ঘটনায়, ওই ২০০ কিলোমিটার দূরত্ব নিয়ে যেতে গিয়ে দেহটি পচে যাওয়ার সম্ভাবনা ছিল। এমনিতেও সে দেহ জলে ডুবে গিয়ে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। তাই দু'দেশের সরকারি ভাবে আদানপ্রদানের জায়গা তিতওয়ালের ২০০ কিমি আগেই গুরেজ সীমান্তে পাক সেনার হাতে দেহটি তুলে দিলেন ভারতীয় জওয়ানরা। https://twitter.com/ChinarcorpsIA/status/1149318698353618944 সেনাবাহিনী সূত্রের খবর, নীলম অর্থাৎ কিষানগঞ্জ নদী ধরে গুরেজের আচুরা সিন্ধিয়াল এলাকায় ঢুকে পড়েছিল আবিদ আহমেদ শেখ নামের ওই ছেলেটির দেহ। তার বাড়ি বালুচিস্তানের গিলগিটে বলে জানা গিয়েছে। কয়েক দিন আগে পাহাড়ি পথ দিয়ে স্কুলে যেতে গিয়ে নিখোঁজ হয়ে যায় এই বালক। জানা যায়, সে পা পিছলে নীলম নদীতে পড়ে যায়। তার পরেই গুরেজে নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে তার দেহ উদ্ধার করা হয়।

তবে ভারতীয় সেনার দাবি, বাচ্চাটির দেহ পাওয়ার পরে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও প্রথমে তা নিতে অস্বীকার করে পাক সেনা। জানায়, তিতওয়ালে এসেই সরকারি ভাবে ফেরাতে হবে। কিন্তু ছেলেকে ফিরে পেতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আবেদন করে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ছেলেটির বাবা-মা।  আবেগপ্রবণ সেই ভিডিও পোস্ট করার পরেই বালকের দেহটি ফিরিয়ে নিতে ভারতীয় সেনার সঙ্গে যোগাযোগ করে পাক সেনা।

তার পরেই বৃহস্পতিবার দেহটি তুলে দেওয়া হয় পাক কর্তৃপক্ষের হাতে।

আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/11-07-2019-distnews-ship-of-bangladesh-saved-indian-fisherman/

```