ভুল টিকাকরণের অভিযোগ, তেলঙ্গানায় মৃত এক শিশু, পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ ১৬
দ্য ওয়াল ব্যুরো: অমৃতই কি শেষে বিষ হয়ে দাঁড়াল? ওষুধ বা প্রতিষেধক টিকা-ই অনেকক্ষেত্রেই শিশু মৃত্যুর কারণ ধরে নিয়ে সরব হন অনেকে, অভিযোগ করেন অভিভাবকরা। সেই আশঙ্কাই সত্যি হল তেলঙ্গানার একটি হাসপাতালে। ভুল টিকাকরণ নাকি টিকা নেওয়ার পরে পার্শ্বপ
শেষ আপডেট: 6 March 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: অমৃতই কি শেষে বিষ হয়ে দাঁড়াল?
ওষুধ বা প্রতিষেধক টিকা-ই অনেকক্ষেত্রেই শিশু মৃত্যুর কারণ ধরে নিয়ে সরব হন অনেকে, অভিযোগ করেন অভিভাবকরা। সেই আশঙ্কাই সত্যি হল তেলঙ্গানার একটি হাসপাতালে। ভুল টিকাকরণ নাকি টিকা নেওয়ার পরে পার্শ্বপ্রতিক্রিয়া সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়, তবে বৃহস্পতিবার হাসপাতাল থেকে টিকা নেওয়ার পরই মৃত্যু হয় এক শিশুর। গুরুতর অসুস্থ আরও ১৬ জন।
নামপল্লীর আরবান হেলথ সেন্টারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শিশুদের অভিভাবক ও স্থানীয় মানুষজন। হাসপাতালের তরফে কোনও স্বীকারোক্তি দেওয়া না হলেও, শিশুদের অভিভাবকদের অভিযোগ, ভুল টিকারণের ফলেই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। টিকা নেওয়ার পরই শ্বাসের সমস্যা হতে থাকে শিশুদের। বমি করতে শুরু অনেক বাচ্চাই। চিকিৎসকরা পরীক্ষা করে দেখার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এক শিশু। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের চিকিৎসা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
এক অভিভাবকের কথায়, "আমার বাচ্চার সঙ্গে অনেকেই আজ টিকা নিচ্ছিল। টিকা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা যন্ত্রণায় ছটফট করতে থাকে। অনেকের বমি শুরু হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।"
ভুল টিকাকরণের কারণে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে আগেও অনেকবার আওয়াজ উঠেছে। টিকা দেওয়ার পদ্ধতিগত ত্রুটি বা টিকাকরণের পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু বলে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে অজস্র। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ২০১৫ সালে দেশে ১৭৬টি শিশুর মৃত্যুর জন্য প্রাথমিক ভাবে কোনও টিকাকে দায়ী করা হয়েছিল। ২০১৬ সালে সংখ্যাটা ছিল ১১১। কিন্তু ২০১৭-য় সংখ্যাটা এক লাফে বেড়ে হয়েছে ১১৩৯। অর্থাৎ নথিভুক্ত ১১৩৯টি ঘটনায় শিশুরা কোনও না-কোনও টিকা দেওয়ার ফলে মারা গিয়েছে বলে দাবি করেছে তাদের পরিবার। অনুযোগ, টিকা নেওয়ার পরে অনেক শিশুদেরই শরীরে র্যাশ, চুলকানি বা চর্মরোগ দেখা দিয়েছে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-national-the-person-who-threw-the-grenade-has-been-arrested-is-a-hizbul-mujahideen-operative/