Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

গোয়ায় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, টিকিট পেলেন না মনোহর পর্রীকরের ছেলে

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় (goa) আসন্ন বিধানসভা ভোটের (candidate list) প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (bjp)। কিন্তু শেষ পর্যন্ত তাতে জায়গা হল না  প্রয়াত মনোহর পর্রীকরের (manojhar parrikar)ছেলের।  উৎপল পর্রীকরের (utpal parrikar) নাম থাকে

গোয়ায় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, টিকিট পেলেন না মনোহর পর্রীকরের ছেলে

শেষ আপডেট: 20 January 2022 08:17

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় (goa) আসন্ন বিধানসভা ভোটের (candidate list) প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (bjp)। কিন্তু শেষ পর্যন্ত তাতে জায়গা হল না  প্রয়াত মনোহর পর্রীকরের (manojhar parrikar)ছেলের।  উৎপল পর্রীকরের (utpal parrikar) নাম থাকে কিনা,  তা নিয়ে রাজনৈতিক মহলের নজর ছিল বিজেপির প্রার্থী তালিকার দিকে। কিন্তু ঠাঁই হল না দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা জনপ্রিয় বিজেপি নেতার ছেলের। ইদানীং প্রকাশ্যেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর মন কষাকষি চলছিল। তিনি অনড় অবস্থান নিয়েছিলেন, তাঁকে বাবার ছেড়ে যাওয়া পানাজি কেন্দ্রে টিকিট দিতে হবে।  কিন্তু সেই দাবিকে গুরুত্বই দিল না বিজেপি। মনোহরের পানাজি আসনে তারা প্রার্থী করেছে আন্তাসিও  বাবুশ  মনসারেত্তেকে। বিজেপি নেতৃত্বের হিসাব, উৎপল প্রার্থী হলে জিততে পারবেন না। তবে তাঁকে বোঝানোর চেষ্টাও হয়েছে পাশাপাশি। তবে তাঁকে ইতিমধ্যেই স্বাগত জানিয়ে রেখেছে  অরবিন্দ কেজরিওয়ালের আমআদমি পার্টি। তারা তাঁকে টিকিট দেবে বলে ঘোষণাই করেছে। পাশাপাশি এনসিপি, কংগ্রেসও টিকিট দিতে পারে বলে জল্পনা রয়েছে। তাছাড়া বিজেপি তাঁকে টিকিট দেবে না, আঁচ করে তিনিও বলেছিলেন, আমার অবস্থান শীঘ্রই স্পষ্ট করে জানাব। শেষ পর্যন্ত তিনি কী করেন, সেদিকেই নজর থাকবে পর্যবেক্ষক মহলের। তিনবারের গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর গোয়ায় শীর্ষ বিজেপি নেতা  হিসাবে সব মহলে ছিলেন বিরাট জনপ্রিয়। বেশ কিছুদিন অসুস্থতার পর ২০১৯ এ মুখ্যমন্ত্রী  থাকাকালেই মারা যান তিনি। ২৫ বছর তিনি পানাজি কেন্দ্রে নির্বাচিন হয়ে এসেছেন। ফলে প্রয়াত পিতার আসনের প্রতি টান থাকা স্বাভাবিক উৎপলের।  বেশ কিছুদিন ধরে পানাজি থেকে ভোটে লড়ার বাসনা প্রকাশ করে তিনি নানা অংশের মানুষজনের সঙ্গে যোগাযোগ করছিলেন, মন্দিরে, মন্দিরেও ঘুরছিলেন। তিনি লড়তে তৈরি বলে ঘোষণা করেছিলেন। বিজেপি তাঁকে না দিয়ে যাঁকে টিকিট দিয়েছে, সেই বাবুশ মনোহরের মৃত্যুর পর  উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে  জিতেও পরে বিজেপিতে ভেড়েন।  

```