Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

গলায় জনজাতি উত্তরীয়, নিউটাউনের হোটেল থেকে ভোট দিতে গেলেন গেরুয়া বিধায়করা

দ্য ওয়াল ব্যুরো: রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হওয়ার পর ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের (President election) টানটান লড়াই আজ। দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে একদিকে রয়েছেন এনডিএ প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু(Draupadi

গলায় জনজাতি উত্তরীয়, নিউটাউনের হোটেল থেকে ভোট দিতে গেলেন গেরুয়া বিধায়করা

শেষ আপডেট: 18 July 2022 06:17

দ্য ওয়াল ব্যুরো: রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হওয়ার পর ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের (President election) টানটান লড়াই আজ। দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে একদিকে রয়েছেন এনডিএ প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu), অন্যদিকে বিরোধী দলগুলির প্রার্থী হিসাবে রয়েছেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ফল প্রকাশ হবে আগামী ২১ জুলাই।

ইতিমধ্যেই ভোট দেওয়ার জন্য বিধানসভায় পৌঁছে গেছেন বিজেপি বিধায়করা (BJP MLA)। নিউটাউনের একটি পাঁচতারা হোটেল থেকে শুভেন্দু অধিকারী সহ ৬৯ জন বিধায়ক বাসে করে বিধানসভার উদ্দেশে রওনা দেন। বিধানসভায় যোগ দেন গেরুয়া শিবিরের আরও এক বিধায়ক। এনডিএ-র প্রার্থী জনজাতি সম্প্রদায়ের দ্রৌপদীকে সমর্থন জানাতে বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলাতেই ঝুলছে ওই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উত্তরীয় পাঞ্চি।

রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ক্রস ভোটিংয়ের আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁর দাবি, তাঁদের দলের বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে শাসক দল। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হয় গোপন ব্যালটে, এবং দলের কোনও নির্দেশ খাটে না, তাই দ্রৌপদীর ঝুলিতে ভোট কম জমা পড়ার আশঙ্কা ছিল পদ্ম শিবিরের। ভোট ভাগ হওয়া আটকাতেই নাকি নির্বাচনের আগের রাত থেকে বিধায়কদের হোটেলে এনে রাখার বন্দোবস্ত করেছিল রাজ্য বিজেপি। ভোট দেওয়ার সময় যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য হোটেলে গত রাতে মক ভোটিংয়ের ব্যবস্থাও ছিল।

যদিও গেরুয়া শিবিরের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঠিক সময়ে বিধানসভায় পৌঁছে ভোট দিতে অনেক বিধায়কেরই সমস্যা হতে পারত। তাই ঝামেলা এড়াতেই বিধায়কদের হোটেলে এনে রাখার ব্যবস্থা করা হয়েছিল, দাবি বিজেপির।

অন্যদিকে ক্রস ভোটিং নিয়ে সত্যিই আশাবাদী রাজ্যের শাসক দল। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিং সহ মোট ২০টি ক্রস ভোট বিধায়ক মহল থেকে আসতে পারে বলে মনে করছে তৃণমূল। এর সঙ্গে ৩ জন সাংসদের ক্রস ভোটও তাঁদের সমর্থিত হেভিওয়েট প্রার্থী যশবন্ত সিনহা পেতে পারেন বলে ধারণা তাদের, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সব মিলিয়ে দুই হেভিওয়েট প্রার্থীর এই হাড্ডাহাড্ডি লড়াইতে শেষ পর্যন্ত কার জয় হবে, তা দেখতেই মুখিয়ে সারা দেশ।

যশবন্ত শেষ মুহূর্তে বিজেপির বিধায়ক, সাংসদদের কাছে বিবেক ভোট চাইলেন


```