হিন্দু মেয়েদের ফেরাও, নইলে তোমাদের একজন মেয়েও সুরক্ষিত থাকবে না: বিজেপি বিধায়ক
দ্য ওয়াল ব্যুরো: ফের মুখ খুললেন আলোয়ারের বিতর্কিত বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। এ বার তাঁর বক্তব্য 'লাভ জেহাদ' নিয়ে। 'লাভ জেহাদে'র ফলে যে সমস্ত হিন্দু মেয়ে ধর্ম পরিবর্তন করেছেন তাঁদের ফিরিয়ে দেওয়ার জন্য কার্যত সময় বেধে দিলেন এই বিজেপি বিধা
শেষ আপডেট: 2 August 2018 11:04
দ্য ওয়াল ব্যুরো: ফের মুখ খুললেন আলোয়ারের বিতর্কিত বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। এ বার তাঁর বক্তব্য 'লাভ জেহাদ' নিয়ে। 'লাভ জেহাদে'র ফলে যে সমস্ত হিন্দু মেয়ে ধর্ম পরিবর্তন করেছেন তাঁদের ফিরিয়ে দেওয়ার জন্য কার্যত সময় বেধে দিলেন এই বিজেপি বিধায়ক।
বুধবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "হিন্দু ধর্মের মেয়েদের লাভ জেহাদের লোভ দেখিয়ে জোর করে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের সময় বেধে দিচ্ছি। তার মধ্যে আমাদের মেয়েদের ফিরিয়ে দিয়ে যাও। নাহলে আমাদের ১০ জন গেলে তোমাদের ২০, ২০ জন গেলে ৪০, ৪০ জন গেলে ৮০। এরপর তোমাদের একজন মেয়েও সুরক্ষিত থাকবে না।"
https://twitter.com/ANI/status/1024734853479190528
বিজেপি বিধায়কের এই প্রচ্ছন্ন হুমকি যে সরাসরি মুসলিমদের উদ্দেশে বলা তা 'লাভ জেহাদ' কথার মাধ্যমেই বোঝা যাচ্ছে। তাঁর এই হুমকি যে কেবলমাত্র ফাঁকা আওয়াজ নয়, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। নিজেদের ধর্ম বাঁচাতে তিনি যে যুদ্ধের পথে যেতেও প্রস্তুত সে কথা বলেছেন জ্ঞান দেব আহুজা।
তিনি বলেন, " ভগবান রাম তো সীমার মধ্যে থেকেছেন, কিন্তু ভগবান কৃষ্ণ সব সীমা অতিক্রম করে ধর্মযুদ্ধ করেছেন ও ধর্মের স্থাপনা করেছেন। জরাসন্ধ, দুর্যোধনের মতো পাপিদের মারার জন্য চালাকির যেমন দরকার, তেমনই যুদ্ধেরও প্রয়োজন আছে।"
https://twitter.com/ANI/status/1024734861599358981
তবে এই প্রথম নয়, এর আগেও গোহত্যা নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন এই বিজেপি বিধায়ক। বলেছেন, যারা গোহত্যা করা করে তারা উগ্রপন্থীদের থেকেও দেশের বড় শত্রু। কারণ উগ্রপন্থীরা তো ২-৫ জনকে মারে। কিন্তু গোহত্যা যারা করে তারা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে।