
শেষ আপডেট: 4 February 2024 19:03
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। তার কথা মাথায় রেখেই নতুন কমিটি গড়ে ফেলল রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার সেই কমিটির সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজেপির এই নির্বাচনী কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া আছেন ডঃ সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সহ প্রমুখরা। মূলত সাংসদ এবং বিধায়কদের নিয়ে গঠিত এই কমিটিতে বিশেষ সদস্য হিসেবে নাম আছে অমিত মালব্য, সুনীল বনসল, আশা লাকরা, মঙ্গল পাণ্ডের।
সূত্রের খবর, ২০১৯ সালের মতোই মার্চের শুরুতেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আর এপ্রিল মাস জুড়ে চলবে ভোট। ফল প্রকাশ হবে মে মাসে। বাংলায় গতবারের মতোই ৮ দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের, এমনটাই জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই ভোট গ্রহণ হবে। তবে প্রয়োজন অনুসারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে।