Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

Bihar Death: ৮-১০ বছরের দুই শিশু-সহ এক পরিবারের পাঁচজন ঝুলছে সিলিং থেকে, খুন না আত্মহত্যা!

দ্য ওয়াল ব্যুরো: একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হল বিহারের সমস্তিপুরে (Bihar Death)! প্রাথমিক ভাবে অনেকেরই উস্কে উঠেছিল দিল্লির সেই বুরারি-কাণ্ডের স্মৃতি। তবে এই ঘটনার কারণ আর্থিক সমস্যা বলেই প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। যদিও

Bihar Death: ৮-১০ বছরের দুই শিশু-সহ এক পরিবারের পাঁচজন ঝুলছে সিলিং থেকে, খুন না আত্মহত্যা!

শেষ আপডেট: 5 June 2022 17:25

দ্য ওয়াল ব্যুরো: একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হল বিহারের সমস্তিপুরে (Bihar Death)! প্রাথমিক ভাবে অনেকেরই উস্কে উঠেছিল দিল্লির সেই বুরারি-কাণ্ডের স্মৃতি। তবে এই ঘটনার কারণ আর্থিক সমস্যা বলেই প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। যদিও খুন নাকি আত্মহত্যা, তাই নিয়ে এখনও ধন্দ রয়েছে এই ঘটনায়। আপাতত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

আজ, রবিবার সকালে বিহারের সমস্তিপুরের মউ গ্রামের এই ঘটনায় মৃতেরা হলেন, মনোজ ঝাঁ, তাঁর মা সীতাদেবী, স্ত্রী সুন্দরমণি দেবী, দুই সন্তান-– সত্যম কুমার এবং শিবম। তারা ৮-১০ বছরের বাচ্চা ছেলে। মনোজের মেয়েই একমাত্র জীবিত।

জীবিত সেই মেয়ে জানিয়েছেন, বাবা মনোজ পেশায় বিভিন্ন তামাকজাত পণ্যের ব্যবসায়ী। অভাবের সংসার। কোনও রকমে দিন কাটত দৈনিক উপার্জন থেকে। এই অবস্থায় মেয়ের বিয়ে দিতে গিয়ে তিন লক্ষ টাকা ধার করেন তিনি। সে টাকা গত তিন মাস ধরে ফেরত দিতে পারছিলেন না মনোজ।

মেয়ের অভিযোগ, যার কাছ থেকে ঋণ নিয়েছিলেন মনোজ, সে নানারকম অত্যাচার করত বাবার উপর। মনোজকে মেরে ফেলারও হুমকিও দিত সে। পুলিশের কাছে যাওয়ারও উপায় ছিল না ভয়ে। মনোজের মেয়ের অভিযোগ, ওই ঋণদাতাই বাবাকে ও গোটা পরিবারকে খুন করেছে। পুলিশের একাংশের আন্দাজ, ঋণের দায়ে আত্মঘাতী হয়েছেন মনোজরা।

দু'বছর পর ফের এ শহরের চিনারা উদযাপন করলেন ড্রাগন নৌকা উৎসব


```