Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শহর জুড়ে খোলা ম্যানহোল ঢাকা দিচ্ছেন এই কনস্টেবল, কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকালে বিভিন্ন রাস্তায় সরে যায় ম্যানহোল। এর জেরে ঘটে নানা দুর্ঘটনাও। বুধবারই মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ম্যানহোলে পড়ে গিয়েছে এক তিন বছরের শিশু। এখনও উদ্ধার করা যায়নি তাকে। সেই ঘটনার রেশ মেলানোর আগেই সামনে এল এমন এক ব্যক্

শহর জুড়ে খোলা ম্যানহোল ঢাকা দিচ্ছেন এই কনস্টেবল, কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 12 July 2019 11:56

দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকালে বিভিন্ন রাস্তায় সরে যায় ম্যানহোল। এর জেরে ঘটে নানা দুর্ঘটনাও। বুধবারই মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ম্যানহোলে পড়ে গিয়েছে এক তিন বছরের শিশু। এখনও উদ্ধার করা যায়নি তাকে। সেই ঘটনার রেশ মেলানোর আগেই সামনে এল এমন এক ব্যক্তির কথা, যিনি রাস্তাঘাটে খোলা ম্যানহোল বন্ধ করছেন নিজের উদ্যোগে। পেশায় পুলিশ কনস্টেবল গিরিশ এম বেঙ্গালুরু শহর জুড়ে এই কাজ করছেন। তাঁর কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসা উপচে পড়েছে। খোলা ম্যানহোলের কারণে বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও, তা ধারাবাহিক নয়। সেই কারণেই পথে নেমেছেন গিরিশ নিজে। যেখানে যত খোলা ম্যানহোল আছে, বড় বড় পাথরের চ্যাপ্টা টুকরো দিয়ে ঢেকে দিচ্ছেন তিনি। https://twitter.com/hsrlayoutps/status/1147907907259736064 তবে এই কাজ খুব বেশি দিন ধরে করছেন না তিনি। গত সপ্তাহেই এক রাতে ডিউটি চলার সময়ে এক মহিলা ও শিশুকে বিপজ্জনক ভাবে খোলা ম্যানহোলের পাশ দিয়ে হেঁটে যেতে দেখেন তিনি। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গিয়ে ঢাকা দেন ওই ম্যানহোলটি। তার পরেই নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজ সারা শহর জুড়ে করতে শুরু করেছেন তিনি। তাঁর এই কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কেউ লিখেছেন, এখনও কিছু ভাল মানুষ আছেন পৃথিবীতে। কেউ আবার লিখেছেন, নিজের কাজটুকুর বাইরে অন্য কাজে এগিয়ে যেতে খুব কম মানুষকেই দেখা যায়। গিরিশ ব্যতিক্রম। তবে অনেকেই জানিয়েছেন, গিরিশের এই কাজ প্রশংসার যোগ্য হলেও, তা আসলে প্রশাসনের অপদার্থতাকেই তুলে ধরে।

```