Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

চ্যারিটেলব ক্রিকেট ম্যাচ, আদ্রীতি-ঋদ্ধিকার পাশে বাংলার একাধিক ইউটিউবার

বিরল এক রোগ। এসএমএ টাইপ ওয়ান। এই রোগে আক্রান্ত দুই শিশু। বিপুল চিকিৎসার খরচ। সেই অর্থের সাহায্যে এগিয়ে এলেন বাংলার একঝাঁক ইউটিউবার।

চ্যারিটেলব ক্রিকেট ম্যাচ, আদ্রীতি-ঋদ্ধিকার পাশে বাংলার একাধিক ইউটিউবার

চ্যারিটেবল ক্রিকেট ম্যাচ

শেষ আপডেট: 25 February 2025 18:22

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: বিরল এক রোগ। এসএমএ টাইপ ওয়ান (Type One Spinal Muscular Atrophy)। এই রোগে আক্রান্ত দুই শিশু। বিপুল চিকিৎসার খরচ। সেই অর্থের সাহায্যে এগিয়ে এলেন বাংলার একঝাঁক ইউটিউবার (Bengal YouTubers)। রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নেওয়া হল এক অভিনব উদ্যোগ।

বিরল রোগ এসএমএ টাইপ ওয়ান রোগে ভুগছে রাজ্যের একাধিক শিশু। নিউটাউনের ৭ মাসের আদ্রীতি মন্ডল, ঋদ্ধিকার মতো শিশুরা আজ এই বিরল রোগে আক্রান্ত। তাদের সুস্থতার জন্য প্রয়োজন এক বিশেষ ধরণের ইনজেকশন। যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। আদ্রীতি ও ঋদ্ধিকার পাশে দাঁড়ানোর জন্য অনুষ্ঠিত হল বেঙ্গল ইনফ্লুয়েন্সার প্রিমিয়ার লিগ। চ্যারিটেবল ক্রিকেট ম্যাচ। অংশ নিলেন অরিজিৎ দে, শাশ্বত ভট্টাচার্য , অক্ষয় চক্রবর্তীসহ একাধিক কন্টেন্ট ক্রিয়েটাররা। ২২শে জানুয়ারি অনুষ্ঠিত একদিনের ক্রিকেট ম্যাচের সমস্ত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে। এবং ভিউজ মারফত যা অর্থ উঠে আসবে তা পৌঁছে যাবে অসুস্থ শিশুদের চিকিৎসার্থে, জানাল উদ্যোক্তারা। এমন এক মহৎ উদ্যোগে, স্বাভাবিকভাবেই খুশি, আক্রান্ত আদ্রীতি মণ্ডলের মা, বললেন, ‘সমস্ত ভ্লগার (Bengal YouTubers) এবং রাজ্যের মানুষদের অনেক ধন্যবাদ’ এই কঠিন সময়ে আক্রান্ত শিশুর পাশে থাকার আহ্বানও জানান তিনি।

আদ্রীতি-ঋদ্ধিকাদের পাশে দাঁড়াতে প্রতিদিনই এগিয়ে আসছে বহু মানুষ। মিলছে অর্থসাহায্যও। কিন্তু তাতেও জোগাড় হচ্ছে না প্রয়োজনীয় অর্থ। তাই এবার চিকিৎসার জন্য এগিয়ে এলেন বাংলার জনপ্রিয় ইউটিউবাররা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভ্লগ কিংবা ভিডিওর মাধ্যমে মানুষদের সচেতন করেছেন বারবার। এবার ইউটিউবাররা এগিয়ে এলেন আরও এক ধাপ। বেলঘরিয়ার লেক ভিউ টার্ফে আয়োজিত ক্রিকেট ম্যাচের মাধ্যমে সংগ্রহিত অর্থে হবে এসএমএ টাইপ ওয়ান আক্রান্ত দুই চিকিৎসা।


```