Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

জাতীয় দলে ফিরলেন শুটার মেহুলি, এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামবেন বঙ্গতনয়া

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় শুটিং দলে ফিরলেন বাংলার নামী শুটার মেহুলি ঘোষ। তাঁকে এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ দলে রাখা হয়েছে। চিনে হবে এশিয়ান গেমস, আর বাকুতে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৪ অগাস্ট থেকে, চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এই আ

জাতীয় দলে ফিরলেন শুটার মেহুলি, এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামবেন বঙ্গতনয়া

শেষ আপডেট: 2 July 2023 18:23

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় শুটিং দলে ফিরলেন বাংলার নামী শুটার মেহুলি ঘোষ। তাঁকে এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ দলে রাখা হয়েছে।

চিনে হবে এশিয়ান গেমস, আর বাকুতে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৪ অগাস্ট থেকে, চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরের ওপর প্যারিস অলিম্পিকে যোগ্যতা পেতে পারেন শুটাররা। তাই বৈদ্যবাটির মেয়েটির কাছে গুরুত্বপূর্ণ এই আসর।

জাতীয় রাইফেল সংস্থা বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে স্থান করে নিয়েছেন হায়দরাবাদে গগন নারাংয়ের গান ফর গ্লোরি অ্যাকাডেমির এই ছাত্রী। মেহুলির বর্তমান কোচ হলেন বিবস্বান গঙ্গোপাধ্যায়।

বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে মেহুলি প্রতিনিধিত্ব করবেন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে। মেহুলির সঙ্গে ওই বিভাগে রয়েছেন রমিতা ও তিলোত্তমা সেন।

১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রয়েছেন দিব্যা টিএস, এষা সিং ও পালক। ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগে রয়েছেন রিদম সাঙওয়ান, মনু ভাকের ও এষা সিং। এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে প্রতিনিধিত্ব করবেন মেহুলি। তাঁর সঙ্গে রয়েছেন রমিতা ও এশি চোক্সি। আশি চোক্সির বিশ্ব আসরে অভিষেক হতে চলেছে।

এশিয়া কাপের ১০ মিটার এয়ার রাইফেল স্কোয়াডে তিলোত্তমা সেনের জায়গা নিয়েছেন আশি। মনু ভাকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস, দুটিতেই শুধুমাত্র ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগে প্রতিনিধিত্ব করবেন।


```