Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বাঁশের লাঠিতে আংটা লাগিয়ে নর্দমা থেকে আবর্জনা তুলছেন বিডিও, অবাক বাসিন্দারা

বাঁশের লাঠিতে আংটা লাগিয়ে নর্দমা থেকে আবর্জনা তুলছেন বিডিও, অবাক বাসিন্দারা

শেষ আপডেট: 7 October 2023 19:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একটি বাঁশের লাঠিতে আংটা লাগিয়ে নর্দমা থেকে তুলছেন নোংরা আবর্জনা। প্রতিদিন সকালে ব্লকের সাফাইকর্মীদের সঙ্গে এমন ভাবেই স্বচ্ছ ভারত মিশনের কর্মসূচি পালন করছেন গলসি ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেন। মানুষকে সচেতন করতে তাঁর এমন ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা।

শুক্রবার গলসি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল রুইদাসকে নিয়ে গলসির দাসপাড়ায় আর শনিবার কুরকুবা গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হেফজুল রহমানকে সঙ্গে নিয়ে আসকরণ গ্রামে নর্দমা পরিষ্কার করলেন তিনি। তাঁর সঙ্গে কাজে হাত লাগিয়েছিলেন পঞ্চায়েত ও বিডিও অফিসের আধিকারিকরাও।

ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হয়ে চেয়ার টেবিলে বসে কাজ তো অফিসটাইমে করেনই। এখন অফিস যাওয়ার আগে মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিত্যদিনই পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত গ্রামে। মাইক নিয়ে সচেতন করছেন সাধারণ মানুষকে। মশাবাহিত রোগ থেকে মানুষকে মুক্তি দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন সঞ্জীববাবু। তিনি নিজে পথে নামায় খুশি সাফাইকর্মীরাও। নর্দমা পরিষ্কারের সময় প্রতিদিন বিডিও পাশে থাকায় রীতিমতো উৎসাহিত তাঁরা।

পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজিও সঞ্জীববাবুর এমন ভূমিকায় খুশি। তিনি বলেন, “বিডিও সাহেব খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন হতে হবে সবাইকে।”


```