দ্য ওয়াল ব্যুরো : এবার কালীপুজোর আগে কলকাতা ময়দানে বাজি বাজার বসতে দিচ্ছে না প্রতিরক্ষা মন্ত্রক। ময়দানের ওই জমি আছে প্রতিরক্ষা দফতরের এক্তিয়ারে। অন্যবার তাদেরই ভাড়া দিয়ে ময়দানে বাজির পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। কিন্তু এবার বাজি বাজার বসতে দেওয়া হবে না বলায় তাঁরা ক্ষুব্ধ। সারা বাংলা আতসবাজি উন্নয়ন কমিটির চেয়ারম্যান বাবলা রায় বলেন, ময়দানে বাজি বাজার বসতে না দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সারা বাংলা আতসবাজি উন্নয়ন কমিটির সদস্য সংখ্যা ৩১ লক্ষ। ১৯৯৯ সাল থেকে প্রতিবছর দেওয়ালির আগে ময়দানে বাজি মেলা বসে। এবার হঠাৎ বন্ধ করে দেওয়ায় অবাক হয়েছেন অনেকেই।