Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

স্কুলের মাঠে কামড়েছিল বিষাক্ত কিছু, ছাত্রের মৃত্যুর পরে কাটোয়ার স্কুলে ভাঙচুর 

মঙ্গলবার ক্লাস ফাইভের ছাত্র ইন্দ্রজিৎ মাঝি (১০) স্কুলের মাঠে খেলছিল। হঠাৎই তার পায়ে কিছু একটা কামড়ে দেয়। অভিযোগ, বিষয়টা স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পায়ে বরফ ঘষে বাড়ি পাঠিয়ে দেন।

স্কুলের মাঠে কামড়েছিল বিষাক্ত কিছু, ছাত্রের মৃত্যুর পরে কাটোয়ার স্কুলে ভাঙচুর 

কাটোয়ার স্কুলে তুলকালাম

শেষ আপডেট: 3 October 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছাত্র মৃত্যুর বিচার চেয়ে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের দফতর ভাঙচুর করল উত্তেজিত জনতা। সামিল হয় ছাত্রছাত্রীরাও। এই ঘটনায় শোরগোল পড়ল কাটোয়া থানা এলাকার কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনে। 

মঙ্গলবার ক্লাস ফাইভের ছাত্র ইন্দ্রজিৎ মাঝি (১০) স্কুলের মাঠে খেলছিল। হঠাৎই তার পায়ে কিছু একটা কামড়ে দেয়। অভিযোগ, বিষয়টা স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পায়ে বরফ ঘষে বাড়ি পাঠিয়ে দেন। সন্ধের দিকে পড়তে বসে খুবই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতে সেখানেই তার মৃত্যু হয়। 

স্কুলের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ইন্দ্রজিতের। এই অভিযোগ তুলে বিচারের দাবিতে বৃহস্পতিবার প্রধান শিক্ষককে ঘেরাও করেন কয়েকশো উত্তেজিত জনতা। পরে শুরু হয় ভাঙচুর। যদিও প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "এই ঘটনা খুবই মর্মান্তিক। কিন্তু এতে আমাদের কিছু করার নেই। ওই বাচ্চাটিকে যে কিছুতে কামড়েছে সেটা আমাকে কেউই বলেননি। আজ পরিকল্পিতভাবে এসে আমার উপর হামলা করা হয়। সময়মতো পুলিশ না এলে আমার প্রাণ সংশয় হতে পারত।"

স্কুলে তুলকালাম পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


```