Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

শ্রীরামপুরে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু একজনের, আহত ৩৩

জখম অবস্থায় ৩৩ জনকে উদ্ধার করে কালনা সুপার-স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই জখমদের চিকিৎসা চলছে।

শ্রীরামপুরে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু একজনের, আহত ৩৩

উল্টে গেল বাস

শেষ আপডেট: 8 April 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হয়েছে একজনের। আহত প্রায় ৩৩ জন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ যাত্রীবাহী বাসটি পাণ্ডুয়া থেকে কালনার দিকে যাচ্ছিল। একটি টোটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসের চালক ব্রেক কষেন। যার জেরেই উল্টে যায় বাসটি। 

দুর্ঘটনার জেরে চিৎকার করতে থাকেন ওই বাসে থাকা যাত্রীরা। সেই চিৎকার শুনে উদ্ধার করতে যান স্থানীয়রা। জখম অবস্থায় ৩৩ জনকে উদ্ধার করে কালনা সুপার-স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই জখমদের চিকিৎসা চলছে।

এই দুর্ঘটনার ‌ফলে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূত্রের খবর, জখম যাত্রীদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি পাণ্ডুয়া-কালনা রুটের। পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি। উল্টো দিক থেকে একটি টোটো আসছিল। সংঘর্ষ এড়াতে ব্রেক কষেন বাসের চালক। যার অভিঘাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে কালনা-পাণ্ডুয়া রোডে বেশ কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়।  


```