Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সাকিনাকা: মোদী, শাহকে নারী নিগ্রহ নিয়ে সংসদ ডাকতে বলুন না! রাজ্যপালকে পাল্টা উদ্ধব

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে যুবতী ধর্ষণ, হত্যা (rape and murder) নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল (maharashtra governor) ভগত্ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (cm Uddhav) সংঘাত চরমে।  ওই ঘটনার জেরে মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন (mahar

সাকিনাকা: মোদী, শাহকে নারী নিগ্রহ নিয়ে সংসদ ডাকতে বলুন না! রাজ্যপালকে পাল্টা উদ্ধব

শেষ আপডেট: 22 September 2021 06:46

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে যুবতী ধর্ষণ, হত্যা (rape and murder) নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল (maharashtra governor) ভগত্ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (cm Uddhav) সংঘাত চরমে।  ওই ঘটনার জেরে মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন (maharashtra assembly special session) ডাকতে বলেছিলেন কোশিয়ারি। পাল্টা তাঁকে উদ্ধবের তোপ, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের  মহিলাদের সুরক্ষা, (women safety) তাদের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে সংসদের অধিবেশন (parliament session) ডেকে আলোচনা করতে বলুন না! মহিলা নিরাপত্তা গোটা দেশের সমস্যা। চারদিনের সংসদের অধিবেশন বসুক। সেখানে মুম্বইয়ের সাকিনাকার (mumbai sakinaka incident) ঘটনা নিয়েও  কথা বলা যাবে! চলতি মাসের গোড়ায় সাকি নাকায় একটি টেম্পোর ভিতরে ৩৪ বছরের এক মহিলাকে ধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় এক ব্যক্তি। চরম নির্যাতনের শিকার মহিলা হাসপাতালে মারা যান। রাজ্যপালের বিধানসভার অধিবেশন ডাকার প্রস্তাবের পাল্টা তাঁকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, সাকিনাকার ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার ভাবনা উপলব্ধি করতে পারছি। আপনি আসলে ভিতরে  ভিতরে একজন রাজনৈতিক কর্মী।  তবে আপনার নির্দেশের  জেরে কিন্তু নতুন করে বিতর্ক মাথাচাড়া দিতে পারে। রাজ্যপালও যদি রাজ্য সরকারের বিরোধীদের মতোই একই দাবি করেন, তবে সেটা সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে  ক্ষতিকারক। সাকিনাকার মতো ঘটনা রুখতে রাজ্য কঠোর পদক্ষেপ করছে। বিধানসভা অধিবেশন ডাকার প্রশ্ন রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ মেনে চলবেন, এটাই প্রত্যাশিত। উদ্ধব প্রবীণ আরএসএস নেতা কোশিয়ারির নিজের রাজ্য উত্তরাখন্ড সহ বিজেপিশাসিত রাজ্যগুলিতে মহিলা নিগ্রহের পরিসংখ্যানের উল্লেখ করেন  চিঠিতে।  বলেন, আপনার নিজের রাজ্য দেবভূমি বলে পরিচিত উত্তরাখন্ডে মহিলা নির্যাতন ১৫০ শতাংশ বেড়েছে। সেখানে কি বিশেষ অধিবেশন ডাকা যায়! গত ২ বছরে গুজরাতে ১৪২২৯ জন মহিলা নিখোঁজ বলে খবর আছে। গুজরাত পুলিশের রিপোর্ট হল, দিনে ১৪ জন মহিলা ধর্ষিত বা যৌন নির্যাতনের শিকার হন সেখানে। এমন পরিস্থিতিতে গুজরাতে তো অন্ততঃ এক মাসের বিধানসভা অধিবেশন বসা  উচিত। উত্তরপ্রদেশে মহিলাদের ওপর এত নির্যাতন হচ্ছে। কই, সেখানে বিজেপি তো বিধানসভার বিশেষ অধিবেশনের দাবি করছে না!


```