Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মুখ্যমন্ত্রীর পেটখারাপ! জলাশয়ের নোংরা জল ঢকঢক করে খেয়েছিলেন তিনি, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM) ভগবৎ মান (Bhagwat Mann) পেটের গোলমাল নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিল্লির হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। তার মাঝেই সামনে এল মুখ্যমন্ত্রীর পেট খারাপের (Stomach ache) কারণ। পাঞ্জাব আম আ

মুখ্যমন্ত্রীর পেটখারাপ! জলাশয়ের নোংরা জল ঢকঢক করে খেয়েছিলেন তিনি, দেখুন ভিডিও

শেষ আপডেট: 21 July 2022 08:59

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab CM) ভগবৎ মান (Bhagwat Mann) পেটের গোলমাল নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিল্লির হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। তার মাঝেই সামনে এল মুখ্যমন্ত্রীর পেট খারাপের (Stomach ache) কারণ।

পাঞ্জাব আম আদমি পার্টির তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে টুইটে। সেখানে দেখা গেছে ভগবৎ মান জলাধারের দূষিত জল খাচ্ছেন গ্লাসে ভরে। তারপরেই মুখ্যমন্ত্রীর পেট খারাপ হয়েছে বলে মনে করছেন অনেকে।

সুলতানপুর লোধির কালি বেন থেকে জল পান করেছিলেন ভগবৎ মান। এই শহর পাঞ্জাবে জনপ্রিয়। মনে করা হয় সেখানকার জমি স্বয়ং গুরু নানকের পা ছোঁয়া জমি। জনগণের হইহুল্লোড়ের মাঝেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দেখা যায় গ্লাসে করে জলাধার থেকে জল তুলে নিচ্ছেন। তারপর ঢকঢক করে খেয়ে নিচ্ছেন সেই জল।

ভিডিওটি গত রবিবারের। পাঞ্জাবের রাজ্যসভার সাংসদ তথা প্রখ্যাত পরিবেশবিদ বাবা বলবির সিং সিচেওয়াল মুখ্যমন্ত্রীকে একটি অনুষ্ঠানে সেদিন আমন্ত্রণ জানিয়েছিলেন। কালি বেনের জল পরিষ্কারের ২২ তম পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। তখনই কালি বেনের দূষিত জল মুখ্যমন্ত্রীকে খেতে দেন তিনি। গ্রাম, শহরের দূষিত নালার জল মিশে ছিল ওই জলাধারে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই জল খেতে এতটুকুও দ্বিধা করে করেননি।

https://twitter.com/AAPPunjab/status/1548586677416841217?s=20&t=7HXBlgcPFkLwUBzqd5bdRA

এর কিছুদিন পরেই খবর আসে, পেট খারাপ হয়েছে মুখ্যমন্ত্রীর। পরিস্থিতি এমনই হয় যে ভগবৎ মানকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পাঞ্জাবে নদী-নালা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে সরকার। কালি বেন থেকে জল খেয়ে মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গিয়েছিল যে তিনি এই জল পান করতে পেরে গর্বিত।

আরও পড়ুন: ৮৫ বছরের বৃদ্ধ শুরু করেছেন মাথার তেলের ব্যবসা! নানাজির কাহিনিতে মুগ্ধ জেন ওয়াই


```