দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে রাজি মায়ানমার। কিন্তু সেখানে ঘরছাড়াদের ফেরার মতো পরিস্থিতি আছে কি? রোহিঙ্গারা ফিরতে শুরু করার আগে তাদের রাখাইন প্রদেশের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি।
রাখাইন প্রদেশে আবাসন, রাস্তাঘাট ও জীবনধারণের অন্যান্য সুযোগসুবিধা আছে কিনা, বিদেশমন্ত্রী খতিয়ে দেখবেন।
বাংলাদেশ ও মায়ানমারের বৈঠকে স্থির হয়েছে, তিন দফায় রোহিঙ্গাদের ফেরানো হবে স্বদেশে।