Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শশী তারুরের নামে গ্রেফতারি পরোয়ানা, ৩০ বছর আগের উপন্যাস নিয়ে বিপাকে কংগ্রেস সাংসদ

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা হয়েছে। এক সপ্তাহ কাটল না। তিরিশ বছর আগের একটি উপন্যাস নিয়ে বিপাকে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। তিরুবনন্তপুরমের আদালত গ্রেফতারি পরো

শশী তারুরের নামে গ্রেফতারি পরোয়ানা, ৩০ বছর আগের উপন্যাস নিয়ে বিপাকে কংগ্রেস সাংসদ

শেষ আপডেট: 22 December 2019 05:52

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা হয়েছে। এক সপ্তাহ কাটল না। তিরিশ বছর আগের একটি উপন্যাস নিয়ে বিপাকে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। তিরুবনন্তপুরমের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল তাঁর বিরুদ্ধে। ওই বিতর্কিত উপন্যাস ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল' সম্পর্কে অভিযোগ, বইয়ের একটি অংশে ‘নায়ার' মহিলাদের অবমাননা করা হয়েছে। শনিবারই ছিল মামলার প্রথম শুনানির দিন। শশী তারুরের তরফে জানানো হয়েছে, আদালতের জারি করা সমনে কেবল সময় উল্লেখ করা ছিল। তারিখটা দেওয়া ছিল ‌না। তাই হাজিরা দেওয়া হয়নি। এই গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হবে বলেও জানানো হয়েছে। শশী তারুরের এই উপন্যাস প্রকাশিত হয় ১৯৮৯ সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতকে ফুটিয়ে তোলা হয় মহাভারতের আদলে। কেবল স্বাধীনতা আন্দোলনই নয়। স্বাধীনতা পরবর্তী প্রথম ৩০ বছর সময়কালও উপন্যাসে পৌরাণিক কাহিনীর আদলে তুলে ধরেন তিনি। কূটনীতিক থেকে রাজনীতিক হওয়া শশী তারুরের সাহিত্য প্রতিভা সর্বজনবিদিত ২০১৮ সালে প্রকাশিত তাঁর দুই নন ফিকশন বই ‘হোয়াই আই অ্যাম এ হিন্দু' ও ‘দ্য প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার' বেস্ট সেলার হয়েছিল। মাঝেমাঝেই নানান মন্তব্য করে বিতর্কে জড়ান এই কংগ্রেস নেতা। এবার নতুন বিতর্ক তিন দশক আগের বই নিয়ে।

```