Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

এবার অর্পিতার পার্লারের শাটার ভাঙল ইডি, তল্লাশি বিটি রোডের ‘‌দ্য নেইল প্লেসে’‌

দ্য ওয়াল ব্যুরো:‌ এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) পার্লারের শাটার ভাঙল ইডি। বরাহনগরে অর্পিতার নেইল পার্লার ‘দ্য ‌নেইল প্লেসে’‌র একটি শাখা রয়েছে। মঙ্গলবার ইডি সেখানেও হানা দেয়। এদিন দুপুরে তদন্তকারী দল কেন্দ্রীয় পুলিশ বাহিনীক

এবার অর্পিতার পার্লারের শাটার ভাঙল ইডি, তল্লাশি বিটি রোডের ‘‌দ্য নেইল প্লেসে’‌

শেষ আপডেট: 2 August 2022 09:18

দ্য ওয়াল ব্যুরো:‌ এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) পার্লারের শাটার ভাঙল ইডি। বরাহনগরে অর্পিতার নেইল পার্লার ‘দ্য ‌নেইল প্লেসে’‌র একটি শাখা রয়েছে। মঙ্গলবার ইডি সেখানেও হানা দেয়। এদিন দুপুরে তদন্তকারী দল কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বিটি রোডের ওই পার্লারে যায়। অর্পিতা গ্রেফতারের পরেও ওই পার্লার খোলা ছিল। কিন্তু দিনক’‌য়েক ধরে সেটি বন্ধ ছিল। এদিন তদন্তকারীরা ওই দোকানের শাটার ভেঙে ফেলে।

ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মোট তিনটি পার্লার রয়েছে। যার মধ্যে বরাহনগরে রয়েছে নেইল প্লেস নামে ওই পার্লার। মাঝেমধ্যেই অর্পিতা সেখানে যেত। তার আরও যে দুটি পার্লার রয়েছে সেই দুটিও নেইল পার্লার।

ওই পার্লারগুলির দায়িত্বে ছিল অর্পিতার (Arpita Mukherjee) ড্রাইভার কল্যাণ ধর। সে সম্পর্কে অর্পিতার বোনের স্বামী। জানা গেছে, অর্পিতার ৩ ভুয়ো সংস্থার দায়িত্বেও ছিল ক্লাস নাইন ফেল কল্যাণ। তার কাজ ছিল অর্পিতার গাড়ি চালানো এবং নেইল-পার্লারে প্রসাধনী ও টিস্যু পেপার বাক্স নিয়ে যাওয়া।

ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, সিমবায়োসিস মার্চেন্টস প্রাইভেট লিমিটেড—কর্পোরেট মন্ত্রকের রেজিস্ট্রেশন অনুযায়ী এই তিন কোম্পানিরই ডিরেক্টর অর্পিতা মুখোপাধ্য়ায়(Arpita Mukherjee)। আর সঙ্গে জয়েন্ট ডিরেক্টর কল্যাণ ধর। শুধু তাই নয়, রাজডাঙায় ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসের ঠিকানাও তার নামে। যে ভবনটি মূলত বিয়েবাড়ি হিসেবে ভাড়া দেওয়া হত।

গ্রেফতারের সময় নিয়ম অনুযায়ী ইডি আধিকারিকরা অর্পিতার কাছে জানতে চান, সে কার সঙ্গে যোগাযোগ করতে চায়। তখন অর্পিতা তার ড্রাইভার কল্যাণকে ফোন করে। কিন্তু কল্যাণ ফোন ধরেনি। তারপর অর্পিতা তার রাধুনিকে ফোন করে গ্রেফতারির কথা বলে।

এসএসসি তদন্ত নিয়ে অমিত–শুভেন্দু বৈঠক, কথা নাগরিকত্ব নিয়েও


```