Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভারতীয় সেনার নতুন কপ্টার ভেঙে পড়ল নদীতে, কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার (Army chopper crashes)। কিস্তওয়ার এলাকার একটি নদীতে কপ্টার ভেঙে পড়ার ঘটনায় জখম হয়েছেন দু'জন পাইলট। যদিও সেনার তরফে জানানো হয়েছে, তাঁদ

ভারতীয় সেনার নতুন কপ্টার ভেঙে পড়ল নদীতে, কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা

শেষ আপডেট: 4 May 2023 08:27

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার (Army chopper crashes)। কিস্তওয়ার এলাকার একটি নদীতে কপ্টার ভেঙে পড়ার ঘটনায় জখম হয়েছেন দু'জন পাইলট। যদিও সেনার তরফে জানানো হয়েছে, তাঁদের আঘাত গুরুতর নয়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, যে কপ্টারটি এদিন দুর্ঘটনার কবলে পড়ে সেটি একেবারেই নতুন ছিল। এএলএইচ ধ্রুব নামে ভারতীয় সেনার এই হেলিকপ্টারটি সেনাবাহিনী সদ্যই ব্যবহার করা শুরু করেছিল।

জানা গেছে, ভারতীয় সেনার 'চিতা' কপ্টার বাতিল করে সেই জায়গায় 'ধ্রুব' নামে কপ্টারের ব্যবহার শুরু হয়েছিল। এর আগে চিতা কপ্টার বারবার দুর্ঘটনার কবলে পড়েছে। কিন্তু লাইটওয়েট এই নতুন কপ্টারেও যে বিপদ এড়ানো যাচ্ছে না তার প্রমাণ আজকের দুর্ঘটনা। গত দু'মাসে এই নিয়ে তিনবার দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় সেনার নতুন কপ্টার।

এদিন সকালে কাশ্মীরের কিস্তওয়ার এলাকায় যে দুর্ঘটনা ঘটে তাতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও উদ্বেগ থেকেই যাচ্ছে। বারবার কেন ভারতীয় সেনার কপ্টার ভেঙে পড়ছে, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে।

চিনের বিদেশমন্ত্রী গোয়ার পথে, সীমান্তে ভারতীয় সেনার তোপ


```