Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

গরমের জন্য তৈরি তো? আবহাওয়ার আপডেট নিয়ে আর কী বলল আলিপুর

সপ্তাহের শেষে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রায় স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

গরমের জন্য তৈরি তো? আবহাওয়ার আপডেট নিয়ে আর কী বলল আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 February 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা (Weather Update) বেশ কিছুটা কমছে। আগামী দুদিন একই রকম থাকতে পারে। তবে বুধবার থেকে আবার গরম বাড়বে। 

সপ্তাহের শেষে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রায় স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। যে কারণে উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ /২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা আর নেই। ফলে গরম বাড়বে। তুলনামূলকভাবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা সন্তোষজনক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেষ কয়েকদিন রাজ্যের প্রায় সর্বত্র কম-বেশি বৃষ্টি হয়েছে। কার্যত নাজেহাল হয়েছেন সকলে। রবিবার অর্থাৎ গতকালও বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে, আজ থেকে এই আবহাওয়া একেবারেই বদলে যেতে চলেছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও তাতে গরম বিশেষ কমেনি। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ বেশিরভাগ জেলায় ছিল শুষ্ক।

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭,৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে তা আরও ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে।


```