Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

আরামবাগ–বদনগঞ্জ রোডে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

আরামবাগ–বদনগঞ্জ রোডে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

শেষ আপডেট: 4 July 2025 08:35

দ্য ওয়াল ব্যুরো: হুগলির গোঘাট থানার অন্তর্গত আরামবাগ–বদনগঞ্জ রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের কামারপুকুর-বদনগঞ্জ রোডের ধরমপুর এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৬টা ২০ মিনিটে আরামবাগ থেকে বদনগঞ্জগামী যাত্রীবোঝাই একটি বাস (নাম - মা সিদ্ধেশ্বরী, বাস নম্বর - ২১) বদনগঞ্জের দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা মোরাম বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, বাসটির সামনের ডানদিক সম্পূর্ণ ভেঙেচুরে যায়। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান ৫৫–৫৬ বছর বয়সি এক ব্যক্তি, তপন দে। জানা গেছে, তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বিষ্ণুদাসপুর এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে একজন শিশুর পা মারাত্মকভাবে ভেঙে গেছে বলে জানা গেছে। অধিকাংশ আহতের পায়ে গুরুতর আঘাত রয়েছে। আহতদের মধ্যে বেলডিহা গ্রামের এক যুবকের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছন। তবে দুর্ঘটনার পর থেকেই বাসচালক নিখোঁজ। তিনি আহত অবস্থায় কোথাও চিকিৎসাধীন আছেন, নাকি সংঘর্ষের আগেই বাস থেকে লাফিয়ে পড়েছিলেন, তা এখনও নিশ্চিত নয়।

এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।


```