Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

এই হিংসা ও ভাইরাস-জর্জর পৃথিবীর চেয়ে ভাল থেকো ইরফান, টুইট অপর্ণার

দ্য ওয়াল ব্যুরো: এই ভাইরাস-ভর্তি ও ভায়োলেন্ট পৃথিবীর চেয়ে অনেক ভাল জায়গায় থাকবেন ইরফান খান। অভিনেতার মৃত্যুতে এমনই টুইট করলেন অপর্ণা সেন। ইরফানের পরিবারকে সান্ত্বনাও জানান তিনি। সেই সঙ্গে উল্লেখ করেন, পৃথিবীর অন্যতম সেরা এক অভিনেতা চলে গেল

এই হিংসা ও ভাইরাস-জর্জর পৃথিবীর চেয়ে ভাল থেকো ইরফান, টুইট অপর্ণার

শেষ আপডেট: 29 April 2020 08:54

দ্য ওয়াল ব্যুরো: এই ভাইরাস-ভর্তি ও ভায়োলেন্ট পৃথিবীর চেয়ে অনেক ভাল জায়গায় থাকবেন ইরফান খান। অভিনেতার মৃত্যুতে এমনই টুইট করলেন অপর্ণা সেন। ইরফানের পরিবারকে সান্ত্বনাও জানান তিনি। সেই সঙ্গে উল্লেখ করেন, পৃথিবীর অন্যতম সেরা এক অভিনেতা চলে গেলেন বলে।

বস্তুত, ইরফানের অকাল মৃত্যু গোটা ভারতীয় ফিল্ম জগতেই এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন সকলেই। এক জন সুদক্ষ অভিনেতা তো বটেই, সেই সঙ্গে এক জন গুণী শিল্পীকেও হারালাম আমরা আজ।

অপর্ণা সেন তাঁর টুইটে লেখেন সেই কথাই। তিনি লেখেন, "ইরফান খান... চলে গেলেন। পৃথিবীর অন্যতম সেরা আরও এক অভিনেতাকে হারাল এই গ্রহ। আমার আর বেশি কিছু বলার নেই। বিদায় ইরফান। তুমি এখন যেখানেই আছে, শান্তিতে থাকো। এই হিংস্র ও ভাইরাস-জর্জর পৃথিবীর থেকে সেটা নিশ্চয় বেশি ভাল জায়গা। তোমার পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।"

https://twitter.com/senaparna/status/1255404781708902406 অপর্ণা একা নন, ইরফানের প্রয়ানে টুইট করেছেন অসংখ্য মানুষ। অভিনয় জগতের মহারথীরাও এই সংবাদে ব্যথিত। টুইঠ করেন অমিতাভ বচ্চনও। সঙ্গে পিকু সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা গেছিল ইরফান খানকে। অমিতাভ লেখেন, "এখুনি খবর পেলাম, ইরফান চলে গেছে। খুব খারাপ লাগছে। ওর অবিশ্বাস্য প্রতিভা ছিল। একই সঙ্গে সহকর্মী হিসেবে ও ছিল অনবদ্য। বিশ্ব সিনেমায় ওর অবদান অনস্বীকার্য। খুব তাড়াতাড়ি চলে গেল, গভীর শূন্যতা তৈরি করল। প্রার্থনা করি ওর জন্য।" https://twitter.com/SrBachchan/status/1255387239330263041 পিকু সিনেমার পরিচালক সুজিত সরকার টুইট করেন, "প্রিয় বন্ধু আমার... অনেক লডা়ই করেছো। আমি সব সময় তোমার জন্য গর্বিত। আমাদের দেখা হবে... সুতপা আর বাবলি (ইরফানের স্ত্রী ও কন্যা), তোমরাও খুব লড়াই করেছো। সুতপা, তোমার যা করার ছিল সবটা করেছো। শান্তি। ইরফান, তোমায় কুর্নিশ।" https://twitter.com/ShoojitSircar/status/1255377784773410818 ইরফানের সঙ্গে 'লাইফ ইন আ মেট্রো' সিনেমায় সহ-অভিনেতা ছিলেন শিল্পা শেট্টি। তিনি টুইটে লেখেন, "আমি আজ ভাষা হারিয়েছি কিছু বলার। আমি একজন দুর্দান্ত মানুষ এবং দক্ষ সহ-অভিনেতাকে হারানোর এই ক্ষতি মেনে নিতে পারছি না। আমরা আজ একজন রত্নকে হারিয়েছি। কিন্তু ওর কাজের মধ্যে দিয়েই ও বেঁচে থাকবে। রেস্ট ইন পিস, ইরফান!" https://twitter.com/TheShilpaShetty/status/1255418330267222019 ওই একই সিনেমায় ইরফানের বিপরীতে ছিলেন কঙ্কনা সেনশর্মা। তিনি লিখেছেন, "ইরফান এতই উজ্জ্বল অভিনেতা ছিল, যে ওর আলোতেই আমরা জ্বলজ্বল করতাম। এমন আলো আর কোথায় খুঁজব আমরা? পৃথিবীটা একটু হলেও খাটো হয়ে গেল এই মৃত্যুতে। তুমি যে 'তুমি' হয়ে ওঠার সাহস করেছো, একটা অন্য দুনিয়া খুলে দিয়েছো, সে জন্য তোমায় ধন্যবাদ ইরফান। তোমায় আমরা মনে রাখব।" https://twitter.com/konkonas/status/1255407563488854018 শুধুই অভিনয় জগৎ নয়, ইরফানের মৃত্যুতে টুইট করে শোকবার্তা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ওমর আবদুল্লা, তেজস্বী যাদব, চন্দ্রবাবু নাইডু, নবীন পট্টনায়ক-- বাদ যাননি কেউই। দেখুন সেই সব টুইট। https://twitter.com/OmarAbdullah/status/1255409533738012682 https://twitter.com/yadavtejashwi/status/1255423686233989120 https://twitter.com/ncbn/status/1255415263396315139 https://twitter.com/Naveen_Odisha/status/1255421556794314754 শোকবার্তা এসেছে ওপার বাংলা থেকেও। জয়া আহসান লিখেছেন, "বড় তাড়াতাড়ি চলে গেলেন স্যার। কঠিন সময়ে কষ্ট, দুঃখ আরো নিবিড় করে গেলেন। অসাধারণের চলে যাওয়া আমাদের মতো সাধারণ মানুষের কাছে তীব্র বেদনার। ভালো থাকবেন শিল্পী..." https://twitter.com/JayaAhsan2/status/1255414894230409217

```