Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ট্রেনের কমোডে ওড়নায় মোড়া সদ্যোজাত! কড়া ঠান্ডা সহ্য করে, মিরাকেল-জন্ম অমৃতসরে

দ্য ওয়াল ব্যুরো: একেই কি বলে মিরাকেল! মাত্র এক দিনের এক সদ্যোজাতের মায়ের কোলের বদলে, ঠাঁই হয়েছিল ট্রেনের শৌচালয়ের মেঝেয়। কেউ বা কারা ওই সদ্যোজাতকে ট্রেনের শৌচালয়ে কমোডে এমন ভাবে ফেলে গিয়েছিল, যাতে জলের তোড়ে ভেসে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় শিশু

ট্রেনের কমোডে ওড়নায় মোড়া সদ্যোজাত! কড়া ঠান্ডা সহ্য করে, মিরাকেল-জন্ম অমৃতসরে

শেষ আপডেট: 23 December 2018 21:40

দ্য ওয়াল ব্যুরো: একেই কি বলে মিরাকেল! মাত্র এক দিনের এক সদ্যোজাতের মায়ের কোলের বদলে, ঠাঁই হয়েছিল ট্রেনের শৌচালয়ের মেঝেয়। কেউ বা কারা ওই সদ্যোজাতকে ট্রেনের শৌচালয়ে কমোডে এমন ভাবে ফেলে গিয়েছিল, যাতে জলের তোড়ে ভেসে গিয়ে ট্রেন থেকে পড়ে যায় শিশুটি। কিন্তু আশ্চর্যজনক ভাবে তা হয়নি। সাফাইয়ের সময়ে জীবন্ত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করেন এক সাফাইকর্মী। শনিবার অমৃতসর-হাওড়া এক্সপ্রেসের এই ঘটনায় স্তম্ভিত সকলে। ওই শিশুটিকে উদ্ধার করে অমৃতসরের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত বিপন্মুক্ত ওই পুত্রসন্তান। তবে বড় কোনও বিপদ হতেই পারত। এমন কঠিন ঠান্ডায় ট্রেনের শৌচালয়ের কমোডে কেবল একটি ওড়না জড়ানো অবস্থায় রাখা ছিল শিশুটি। উদ্ধারকর্তা ওই সাফাইকর্মী জানিয়েছেন, এমন ভাবে শিশুটির গলায় ওড়নাটি জড়ানো ছিল, যা দেখে মনে হবে কেউ তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিল। অমৃতসর হাসপাতালের এক চিকিৎসক বলেন, "শিশুটির গায়ে কোনও পোশাক ছিল না। ঠকঠক করে কাঁপছিল সে। তবে এখন সে ভাল আছে।" কনকনে ঠান্ডায় যেভাবে ওকে ফেলে রাখা হয়েছিল, সেই প্রতিকূল পরিস্থিতি সহ্য করে যেভাবে শিশুটি লড়েছে, তা মিরাকেল বলে বর্ণনা করেছেন পুলিশ ও চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই শিশুটিকে ওভাবে ফেলে রেখে গেল, খতিয়ে দেখছে জিআরপি। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৭ ধারায় মামলা রুজু করেছে জিআরপি।

```