দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্য দিকে বিসিসিআই সচিব তথা অমিত শাহের পুত্র জয় শাহ দুপুরে ফোন করেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে। তিনি টুইট করে জানিয়েছেন, “সৌরভের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।”
https://twitter.com/JayShah/status/1345294588022411269
সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়া মাত্র গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর আরোগ্য কামনার বন্য বইতে শুরু করে দিয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে লিখেছেন, “আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। উডল্যান্ড হাসপাতালের সিইও-র থেকে জেনেছি তাঁর অবস্থা স্থিতিশীল।”
https://twitter.com/jdhankhar1/status/1345300460865896448
ঋদ্ধিমান সাহা থেকে মহম্মদ কাইফ, যুবরাজ সিং, হরভজন সিং, আশিষ নেহেরা, ইরফান পাঠান, অভিনেত্রী নাগমা থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।
https://twitter.com/nagma_morarji/status/1345294271763472384
https://twitter.com/Wriddhipops/status/1345298331895877632
https://twitter.com/KailashOnline/status/1345293511281631234?s=20
https://twitter.com/tiwarymanoj/status/1345302523716927488
শনিবার সকালে বাড়িতে জিম করার সময়ে ব্ল্যাক আউট হয়ে পড়ে যান সৌরভ। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উডল্যান্ডের আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। জানা গিয়েছে সৌরভের অ্যাঞ্জিওগ্রাম হয়েছে। বিকেল চারটের সময় মেডিক্যাল বোর্ড বৈঠক করবে। তার পর ঠিক হবে অ্যাঞ্জিও প্লাস্টি করা হবে কি না। তবে এই মুহূর্তে সৌরভের তেমন কোনও সংকট নেই বলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।