Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

করোনা মোকাবিলায় ‘ব্যর্থ‘ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সাহায্য বন্ধ করে দিল আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কে আর কোনও অনুদান দেবে না। কারণ, ট্রাম্পের অভিযোগ, করোনা ভাই

করোনা মোকাবিলায় ‘ব্যর্থ‘ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সাহায্য বন্ধ করে দিল আমেরিকা

শেষ আপডেট: 15 April 2020 01:44

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কে আর কোনও অনুদান দেবে না। কারণ, ট্রাম্পের অভিযোগ, করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় হু পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়িত্ব হু-কে নিতে হবে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, হু-কে আর্থিক সাহায্য বন্ধ করে দিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। চিনের উহান শহর থেকে করোনা মহামারী শুরু হওয়ার কিছুদিন পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, হু পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে ও চিনের সঙ্গে হাত মিলিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ট্রাম্প একাধিকবার বলেছেন, চিনের প্রতি হু পক্ষপাতমূলক আচরণ করে। মঙ্গলবার পর্যন্ত আমেরিকায় কোভিড-১৯-এর সংক্রমণে ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ট্রাম্প প্রথমদিকে এই মহামারীকে তেমন একটা আমল দেননি বলে আজ আমেরিকা এই রোগের এপিসেন্টার বলে তিনি নিজেও সমালোচনার মুখে। তবে প্রথম থেকেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিনকে তুলোধনা করে আসছেন। তিনি করোনা ভাইরাসকে চাইনিজ় ভাইরাস বলেও একাধিকবার উল্লেখ করেছেন বিভিন্ন প্রেস কনফারেন্সে। আমেরিকা হু-কে সবচেয়ে বেশি আর্থিক সাহায্য করে। গত বছর আমেরিকা হু-কে ৪০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল, যা হু-এর বাজেটের ১৫ শতাংশ মতো। ট্রাম্প এ দিন বলেন, ”আমরা যে সাহায্য করেছি, তা আদৌ কোনও কাজে লাগানো হয়েছে কি না তা নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে।” ট্রাম্পের অভিযোগ, যখন চিনের উহানে এই মহামারী শুরু হয়, তখন হু যথেষ্ট গুরুত্ব দেয়নি। এমনকী চিনকে আড়াল করার চেষ্টা করেছে হু। ট্রাম্পের বক্তব্য, হু যদি প্রথমেই চিনে বিশেষজ্ঞ পাঠাতো, চিনের স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলত, তা হলে মহামারী এই মারাত্মক আকার নিত না। এত মানুষ প্রাণ হারাতেন না। বিশ্ব অর্থনীতি এই ভাবে ধসে যেত না। ব্যবস্থা না নিয়ে হু চিনের আশ্বাসে আস্থা রেখেছে ও চিনের যুক্তি সমর্থন করেছে বলে অভিযোগ ট্রাম্পের। হু-কে অর্থসাহায্য বন্ধ করে দেওয়ার তিনি কদিন আগেই দিয়েছিলেন। মঙ্গলবার নির্দেশনামা জারি করে তাই করলেন ট্রাম্প।

```