এক ক্লিকেই ভর্তির যাবতীয় তথ্য, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আনল নতুন পোর্টাল
দ্য ওয়াল ব্যুরো: আরও সহজ হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে (West Bengal State University) ভর্তির প্রক্রিয়া। শুধু ভর্তি নয়, তার সঙ্গে সহজেই জানা যাবে ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট উনিভার্সিটির পক্ষ থেকে একটি অত্যাধুন
শেষ আপডেট: 5 September 2021 14:58
দ্য ওয়াল ব্যুরো: আরও সহজ হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে (West Bengal State University) ভর্তির প্রক্রিয়া। শুধু ভর্তি নয়, তার সঙ্গে সহজেই জানা যাবে ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট উনিভার্সিটির পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাডমিশন পোর্টাল (Admission Portal) শুরু করা হল।
ভর্তির ক্ষেত্রে বারবার হয়রানির অভিযোগ ওঠে। ফর্ম ফিলাপের পরেও বর্তমানে ভর্তির কী অবস্থা, সুযোগ মিলবে কি না তা নিয়ে চিন্তার শেষ নেই আবেদনকারীদের। এই পোর্টালের মাধ্যমে সহজেই সেই চিন্তা দূর হতে পারে। উপাচার্য মহুয়া দাস এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন।
আরও পড়ুনঃ
বদলির আদেশ প্রত্যাহার করুন, অসুস্থ শিক্ষিকাকে দেখতে এসে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন শুভেন্দুর
বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজও তাদের ভর্তির তালিকা সম্পর্কে আপডেট দেবে, ফলে সহজেই আবেদনকারীরা জানতে পারবে ভর্তি সম্পর্কে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর। এমনকি কোন কোন বিষয় পড়ার সুযোগ থাকছে সেই নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এই পোর্টালে।
ক্লিক করুন এই পোর্টালে-
http://wbsucollegeadmission.org/
এই পোর্টালের মাধ্যমে সহজেই পড়ুয়ারা জানতে পারবে তাদের সমস্ত সমস্যার সমাধান। এই পোর্টালের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত যেকয়টি কলেজ আছে সব কলেজের নাম জানানো আছে। নিজের কলেজে গিয়ে কলেজের যাবতীয় তথ্য জেনে নিতে পারবে পড়ুয়ারা।
এই পোর্টালের ফলে আরও সহজ হয়ে গেল ভর্তি পরীক্ষা। এমনকি পরীক্ষার ফর্ম ফিলআপ থেকে শুরু করে ফলাফল সবই এই পোর্টালের মাধ্যমে জানা যাবে। এই পোর্টাল চালু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পড়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'