Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

যৌন হেনস্থার অভিযোগ : আকবরের পদত্যাগ চাইল কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো : মি টু ক্যাম্পেনের ধাক্কায় বিপাকে পড়তে চলেছেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বুধবার তাঁর পদত্যাগ দাবি করেছে। গত ৮ অক্টোবর এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সম্পাদক থাকাকালীন আকবর তাঁকে যৌন হেনস্

যৌন হেনস্থার অভিযোগ : আকবরের পদত্যাগ চাইল কংগ্রেস

শেষ আপডেট: 10 October 2018 11:48

দ্য ওয়াল ব্যুরো : মি টু ক্যাম্পেনের ধাক্কায় বিপাকে পড়তে চলেছেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বুধবার তাঁর পদত্যাগ দাবি করেছে। গত ৮ অক্টোবর এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সম্পাদক থাকাকালীন আকবর তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। এদিন কংগ্রেসের মুখপাত্র জয়পাল রেড্ডি বলেন, হয় আকবর এই অভিযোগের সন্তোষজনক জবাব দিন,  নয়তো পদত্যাগ করুন। এর আগে কংগ্রেসের মনীশ তেওয়ারি বলেন, চুপ করে থাকলে চলবে না। আমরা সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধানমন্ত্রী, দুজনের থেকেই শুনতে চাই, তাঁদের এই অভিযোগ সম্পর্কে কী বলার আছে। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী মঙ্গলবারই বলেছিলেন, মহিলা সাংবাদিকের অভিযোগ নিয়ে তদন্ত হওয়া উচিত। যারা ক্ষমতায় থাকে, তারা অনেক সময় এমন করে।  মিডিয়া, রাজনীতি এবং বিভিন্ন কোম্পানির পদস্থ কর্তাদের ক্ষেত্রে একথা প্রযোজ্য। এখন মহিলারা এর বিরুদ্ধে মুখ খুলছেন। আমাদের এইসব অভিযোগ সিরিয়াসলি নেওয়া উচিত। আকবর এখন আছেন নাইজেরিয়ায় ।  এ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি ।

```