Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জি ২০র বিশেষ চমক, আকাশবাণীর শ্রুতি নাটক এবার মঞ্চে, থাকছেন খরাজ, পরাণ-মমতাশঙ্কর

দ্য ওয়াল ব্যুরো: জি ২০তে চলতি বছরে ভারতের সভাপতিত্ব উপলক্ষে বছরভর হতে চলেছে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের নানা অনুষ্ঠান। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গে আকাশবাণী কলকাতাও (akashvani kolkata) অংশগ্রহণ করছে এই উদযাপনে। আক

জি ২০র বিশেষ চমক, আকাশবাণীর শ্রুতি নাটক এবার মঞ্চে, থাকছেন খরাজ, পরাণ-মমতাশঙ্কর

শেষ আপডেট: 13 August 2023 08:15

দ্য ওয়াল ব্যুরো: জি ২০তে চলতি বছরে ভারতের সভাপতিত্ব উপলক্ষে বছরভর হতে চলেছে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের নানা অনুষ্ঠান। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গে আকাশবাণী কলকাতাও (akashvani kolkata) অংশগ্রহণ করছে এই উদযাপনে। আকাশবাণীর একাধিক বিভাগের পক্ষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন গুণী শিল্পীরা।

আগামী ৫ অগাস্ট আকাশবাণীর নাটক বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের (akashvani kolkata drama section arranges g20 special program) আয়োজন করা হয়েছে কলকাতার জি ডি বিড়লা সভাঘরে।

'জি ২০ নাট্যনির্ঝর ২০২৩' নামক এই অনুষ্ঠানে থাকছেন পশ্চিমবঙ্গের একাধিক গুণী শিল্পী। একদিকে যেমন মমতাশঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আকাশবাণীর নাটক বিভাগের শিল্পীদ্বয় মঞ্চে উপস্থিত হতে চলেছেন শ্রুতিনাটক নিয়ে , তেমনই খরাজ মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেতার উপস্থাপনা থাকছে এই মঞ্চে। উল্লেখ্য, পরাণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নাটক ওইদিন মঞ্চস্থ হবে, যেখানে প্রথমবার মঞ্চে জুটি হিসেবে থাকছেন মমতাশঙ্কর এবং পরাণ বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আকাশবাণীর বেতার নাটক বিভাগ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার থেকে জগন্নাথ বসু ঊর্মিমালা বসু সহ বহু নামী শিল্পীর সৃজনশীল উৎকর্ষে পরিপূর্ণ। এই অনুষ্ঠানেও সেই উৎকর্ষ ধরা পড়বে জনপ্রিয় বাচিক শিল্পী যুগল জগন্নাথ বসু ঊর্মিমালা বসুর উপস্থাপনায়। এছাড়াও থাকছে রয়াল ছৌ একাডেমির বিশেষ উপস্থাপনা।

প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি ছাত্রছাত্রীরা জি ২০ নিয়ে কি ভাবছে তা জানতে আকাশবাণীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ক্যুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতার। যাদবপুর, রবীন্দ্রভারতী, সেন্ট জেভিয়ার্স এবং কলকাতা এই চার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিলেন। শনিবারের অনুষ্ঠানে সেই আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় জয়ী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়, মৌলানা আবুল কালাম আজাদ কলেজের অধ্যাপক তথা এই সময়ের জনপ্রিয় নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় ধারণা দেবেন জি ২০ এবং তাতে ভারতের থিম 'বসুধৈব কুটুম্বকম' সম্পর্কে। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র সংগ্রহ করতে হবে আকাশবাণী ভবন এবং জি ডি বিড়লা সভাঘর থেকে।

জি ২০ নিয়ে আকাশবাণীর বিশেষ অনুষ্ঠান আইসিসিআর-এ, উপস্থাপনায় মহিলা মহল


```