Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আকাশবাণী কলকাতার ছোটদের 'আনন্দ কলতান', হরবোলার ডাকে খুশি খুদেরা

দ্য ওয়াল ব্যুরো: গত ১৯ আগস্ট, ভারতীয় সংগ্রহশালার এবিসি প্রেক্ষাগৃহে হয়ে গেল আকাশবাণীর কলকাতার (akashvani kolkata) শিশু বিভাগের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠান, 'আনন্দ কলতান'। এই অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখো

আকাশবাণী কলকাতার ছোটদের 'আনন্দ কলতান', হরবোলার ডাকে খুশি খুদেরা

শেষ আপডেট: 22 August 2023 14:50

দ্য ওয়াল ব্যুরো: গত ১৯ আগস্ট, ভারতীয় সংগ্রহশালার এবিসি প্রেক্ষাগৃহে হয়ে গেল আকাশবাণীর কলকাতার (akashvani kolkata) শিশু বিভাগের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠান, 'আনন্দ কলতান'। এই অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি 'বসুধৈব কুটুম্বকম' বিষয়ে একটি মনোজ্ঞ ভাষণ দেন।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রথমেই ছিল 'শিক্ষার' উপর কবিতা আলেখ্য 'ছোটদের পাঠশালা'। পরিবেশনায় ছিল উচ্চারণ শিশু শিল্পী গোষ্ঠী। এরপর হরবোলা সুনীল আদক এবং তার মেয়ের নানারকম প্রাণীর ডাক ছোটদের আনন্দ দেয়।

তারপর জি20 থিম 'পরিবেশ' নিয়ে কবিতা আলেখ্য 'দাও ফিরে সবুজ' নিবেদন করেন শিশু শিল্পী গোষ্ঠী বলাকা। মঞ্চস্থ হল কলাভৃৎএর পরিবেশনা নৃত্যগীত সমন্বয়ে একটি নিবেদন 'আলো'। এরপর একক সংগীত পরিবেশিত হয় দিশান পাত্রের কণ্ঠে। সব শেষে 'সারেগামাপা' খ্যাত শিশু শিল্পীদ্বয় তানি-মুনির গান মুগ্ধ করেছিল ছোটদের। এ ছাড়াও ছিল অডিয়েন্স কুইজ।

প্রসঙ্গত, জি ২০তে (g 20 program) ভারতের সভাপতিত্ব উপলক্ষে আকাশবাণী কলকাতার প্রায় প্রতিটি বিভাগই তাদের মতো করে আয়োজন করেছে একাধিক অনুষ্ঠান। স্বাভাবিক ভাবেই প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনুষ্ঠানগুলির উৎকর্ষতা চোখে পড়ার মতো। পাশাপাশি, আকাশবাণীর স্টুডিওর চেনা ঘেরাটোপ থেকে বেরিয়ে মঞ্চে এই নানারকম অনুষ্ঠান একদিকে যেমন উৎসাহিত করছে শ্রোতাদের তেমনই আনন্দ দিচ্ছে উপস্থাপকদেরও। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপস্থাপকের কথায়, 'শ্রোতাদের সঙ্গে আমাদের মঞ্চে দেখা হওয়ার সুযোগ একজন বেতার শিল্পী হিসেবে কমই থাকে। জি ২০তে ভারতের সভাপতিত্ব উপলক্ষে আকাশবাণীর এই উপস্থিতি আমাদের সেই সুযোগ করে দিচ্ছে যা শ্রোতাদের আরও কাছাকাছি পৌঁছতে সাহায্য করবে আমাদের।' সব মিলিয়ে 'আকাশবাণী কলকাতার এই উদ্যোগে খুশি সব মহলই।

জি ২০র বিশেষ চমক, আকাশবাণীর শ্রুতি নাটক এবার মঞ্চে, থাকছেন খরাজ, পরাণ-মমতাশঙ্কর


```