Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ভারতীয় বায়ুসেনার নয়া উপপ্রধান হিসেবে যোগ দিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার নয়া উপপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিংহ ভাদুরিয়া। গত ৩০ এপ্রিল বায়ুসেনার ‘ভাইস চিফ অব এয়ার স্টাফ’ (VCAS) হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০১৮ সালের ১ অক্টোবর উপপ্রধানের দায়িত্ব থেকে অবসর নে

ভারতীয় বায়ুসেনার নয়া উপপ্রধান হিসেবে যোগ দিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার

শেষ আপডেট: 1 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার নয়া উপপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিংহ ভাদুরিয়া। গত ৩০ এপ্রিল বায়ুসেনার ‘ভাইস চিফ অব এয়ার স্টাফ’ (VCAS) হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০১৮ সালের ১ অক্টোবর উপপ্রধানের দায়িত্ব থেকে অবসর নেন এয়ার মার্শাল শিরিষ বাবান দেও। এত দিন সেই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন এয়ার মার্শাল অনিল খোশলা। এ বার সেই পদ পেলেন এয়ার মার্শাল রাকেশ কুমার। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এয়ার মার্শাল রাকেশ কুমার ভারতীয় বায়ুসেনায় যোগ দেন ১৯৮০ সালের ১৫ জুন। প্রায় ২৬ রকম ফাইটার জেট ওড়াতে দক্ষ রাকেশ কুমার যে কোনও ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টেও সিদ্ধহস্ত। আকাশে ৪,২৫০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। জন্ম বাংলাদেশে। সেখানকার কম্যান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেন তিনি। বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন এয়ার মার্শাল রাকেশ কুমার। একসময়ে বায়ুসেনার জাগুয়ার স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার রাকেশ কুমার প্রিমিয়ার এয়ার ফোর্স স্টেশনেরও প্রধানের দায়িত্বে ছিলেন। উপপ্রধানের পদ পাওয়ার আগে বায়ুসেনার ট্রেনিং কম্যান্ডের এয়ার অফিসার কন্যান্ডিং ইন চিফ হিসেবে কাজ করছিলেন তিনি। ‘পরম বিশিষ্ট সেবা মেডেল,’ ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ এবং ‘বায়ু সেনা মেডেল’-এর মতো একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

```