Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জলে থইথই আমদাবাদ বিমানবন্দর, ভিডিও ভাইরাল! 'মডেল রাজ্য'কে কটাক্ষ কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি, উত্তরপ্রদেশ হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার বন্যার ভ্রুকুটি গুজরাতে। লাগাতার বৃষ্টি এবং হড়পা বানে কার্যত বিপর্যস্ত মোদীর রাজ্য। সূত্রের খবর, শুধু শনিবারই ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে গুজরাতে। আর তার জেরেই জল থইথই

জলে থইথই আমদাবাদ বিমানবন্দর, ভিডিও ভাইরাল! 'মডেল রাজ্য'কে কটাক্ষ কংগ্রেসের

শেষ আপডেট: 23 July 2023 14:47

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি, উত্তরপ্রদেশ হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার বন্যার ভ্রুকুটি গুজরাতে। লাগাতার বৃষ্টি এবং হড়পা বানে কার্যত বিপর্যস্ত মোদীর রাজ্য। সূত্রের খবর, শুধু শনিবারই ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে গুজরাতে। আর তার জেরেই জল থইথই আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর চত্বর (Ahmedabad airport flooded)। হাঁটুজলে মগ্ন সেই বিমানবন্দরের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সূত্রের খবর, গত দুদিনের টানা বৃষ্টির জেরে বিমানবন্দরের টার্মিনাল এবং রানওয়ে জলের তলায় চলে গেছে। ফলে পরিষেবাতে বিঘ্ন ঘটছে বটেই, এছাড়াও যাত্রীরা প্রবল ভোগান্তিতে পড়ছেন। সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতেই পারছেন না অনেকে। কংগ্রেসের ন্যাশনাল কো-অর্ডিনেটর দীপক খাতরি রবিবার জলমগ্ন বিমানবন্দরের ভিডিও শেয়ার করেছেন ইন্টারনেটে যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য বিজেপি সরকারকে তুলোধনা করে ক্যাপশনে তিনি লেখেন, 'আমদাবাদ বিমানবন্দরের বর্তমান অবস্থা, ২৮ বছরের বিজেপি শাসনের পর। এটাই নাকি নরেন্দ্র মোদীর মডেল রাজ্য!'

https://twitter.com/narundarm/status/1683005466899800066?s=48
উল্লেখ্য, গত দুদিন ধরেই নাগাড়ে বৃষ্টি চলছে সৌরাষ্ট্র উপকূলে। (Ahmedabad airport flooded)

তার জেরে জুনাগড় সহ একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জল ইতিমধ্যেই বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। জুনাগড়ে মারাত্মক বৃষ্টির প্রভাবে একাধিক বাড়ির দেয়াল ভেঙে পড়েছে। শুধু তাই নয়, জলের প্রবল স্রোতে রাস্তায় পার্ক করে রাখা গাড়ি, জীবজন্তু খড়কুটোর মতো ভেসে গেছে।

https://twitter.com/truth_reporting/status/1682721258809487360

কোমর জলে ডুবেছে হাইওয়ে, তাতে গাড়ি চালাতে গিয়ে স্রোতে ভেসে যান অনেকেই। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল।

https://twitter.com/_VantagePt/status/1683124239866675200

কোনও শিক্ষক ছাড়াই ২১ বছরে আইপিএস, পরের বছর আইএএস! দিব্যার লড়াই যেন রূপকথা


```