Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

যোগীর রাজ্যে দীপাবলিতে দারিদ্র্যের আরও পর্দা ফাঁস, প্রদীপের তেল কুড়োচ্ছে মানুষ

দ্য ওয়াল ব্যুরো: কেটে গেছে দীপাবলি ও দিওয়ালি (Diwali)। উৎসবের মরসুমে অযোধ্যা সেজে উঠেছিল উঠেছিল লাখ লাখ প্রদীপের আলোয়। সেই অপরূপ দৃশ্যে মোহিত হয়েছিল বিশ্ববাসী। শনিবার এই লাখ লাখ প্রদীপের আলো নিভে যেতেই বেরিয়ে এল আরেক কঠিন বাস্তব চিত্র। যা ন

যোগীর রাজ্যে দীপাবলিতে দারিদ্র্যের আরও পর্দা ফাঁস, প্রদীপের তেল কুড়োচ্ছে মানুষ

শেষ আপডেট: 7 November 2021 07:01

দ্য ওয়াল ব্যুরো: কেটে গেছে দীপাবলি ও দিওয়ালি (Diwali)। উৎসবের মরসুমে অযোধ্যা সেজে উঠেছিল উঠেছিল লাখ লাখ প্রদীপের আলোয়। সেই অপরূপ দৃশ্যে মোহিত হয়েছিল বিশ্ববাসী। শনিবার এই লাখ লাখ প্রদীপের আলো নিভে যেতেই বেরিয়ে এল আরেক কঠিন বাস্তব চিত্র। যা নাড়িয়ে দিল সমাজকে। নিভে যাওয়া প্রদীপের থেকে বেঁচে যাওয়া সামান্য তেল সংগ্ৰহ করতে নেমেছে বেশকয়েকজন নারী-শিশু। রান্নার জন্য ঘরে তেল নেই, তেলের অস্বাভাবিক দামের ঠেলায় এঁদের ঘরে অধিকাংশ সময়ই রান্নার তেল কেনা হয় না। তাই বেঁচে যাওয়া তেল বোতলে ভরতে ব্যস্ত তাঁরা। কথায় আছে প্রদীপের আলোর নীচে অন্ধকার থাকে। কথাটা আরও একবার সত্য বলো প্রমাণ করল এইদিনের ঘটনায়। মুহূর্তে এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেন অনেকেরই কাছে তা 'দুর্ভাগ্যজনক' বলে মত। বিভিন্ন মহল থেকে আসছে সরকারের প্রতি কটাক্ষ বাণ। ভিডিওতে উঠে এসেছে, নারী-শিশুরা অযোধ্যার সরযূ নদীর তীরেরে লাখ লাখ প্রদীপ থেকে তেল সংগ্ৰহ করছে, আর সেই তেল সঙ্গে করে আনা বোতল বা ক্যানের মধ্যে ভরছে। পাশাপাশি, নিভে যাওয়া প্রদীপগুলোও সংগ্ৰহ করে নিচ্ছে সঙ্গে করে। আরও পড়ুন: সাবাস বাংলা! প্ররোচনা এড়িয়ে নির্বিঘ্নেই শেষ হল শারদোৎসব যে রাজ্যের সরকার ৩৬ হাজার লিটার তেল খরচ করে প্রদীপ জ্বালাতে পারে, সেই রাজ্যেই ৩০ শতাংশ মানুষের পেটে দু'বেলা খাবার জোটে না, এমনই মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন আমলা সূর্য প্রতাপ সিং। সেই একই সুরে আরেক আমলাও সরকারকে আক্রমণ করেছেন। প্রদীপ থেকে সংগ্ৰহ করার এই ভিডিও নিজের টুইটারের শেয়ার করে লেখেন, যোগী সরকার অযোধ্যায় ১২ লক্ষ্য প্রদীপ জ্বালিয়ে রাজ্যের দরিদ্রদের উপহাস করেছে। এমনকি এই তেল কেনার পেছনে কোনও দুর্নীতি জড়িয়ে আছে কি না সেই প্রসঙ্গ তুলেও কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। জনগণের কাছে আবেদন, এই তেল ব্যবহার করার আগে যেন অবশ্যই ভালো করে পরীক্ষা করে নেন। প্রসঙ্গত, রাজ্য সরকার ৩ নভেম্বর অযোধ্যায় একটি দীপাবলির সন্ধ্যা উদযাপনের আয়োজন করেছিল। ৯ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```