Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বিহারের পর এ বার উত্তরপ্রদেশ, হোম থেকে উদ্ধার ২৪ জন মেয়ে

দ‍্য ওয়াল ব‍্যুরো: বিহার কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার আগেই শিরোনামে এ বার উত্তরপ্রদেশ। ২৪ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে একটি হোম থেকে। ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার। রবিবার রাতে ওই হোম থেকে পালিয়ে যায় একটি মেয়ে। স্থানীয় বাসিন্দারা দেখতে

বিহারের পর এ বার উত্তরপ্রদেশ, হোম থেকে উদ্ধার ২৪ জন মেয়ে

শেষ আপডেট: 6 August 2018 09:12

দ‍্য ওয়াল ব‍্যুরো: বিহার কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার আগেই শিরোনামে এ বার উত্তরপ্রদেশ। ২৪ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে একটি হোম থেকে। ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার। রবিবার রাতে ওই হোম থেকে পালিয়ে যায় একটি মেয়ে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে পুলিশের কাছে নিয়ে যায়। এরপরেই সামনে আসে আসল ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই মেয়েটি তাদের বলে প্রতি রাতে হোম থেকে বেশ কিছু মেয়েকে তুলে নিয়ে যাওয়া হত। তারপর ভোরবেলা আবার তারা ফিরে আসত হোমে। ওই মেয়েটি এও জানায় যে ওই হোমে যারা থাকতেন তাদের সবারই বয়স ১৫ থেকে ১৮-এর মধ্যে। জোর করে যৌন মিলনে বাধ্য করা হতো এই মেয়েদের। এমনকী ত্রিপাঠী দম্পতি নিজেদের কাজের লোক হিসেবেও খাতাতেন এই মেয়েদের। পুলিশ জানিয়েছে, তাদের কাছে এমনটাই অভিযোগ করেছিল হোম থেকে পালিয়ে আসা মেয়েটি। খবর পেয়ে ওই হোমে রেড চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৪ জন মেয়েকে। যদিও এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন। উদ্ধার হওয়া মেয়েদের মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই হোমের মালিক গিরিজা ত্রিপাঠী এবং তাঁর স্বামী মোহন ত্রিপাঠী ও মেয়েকে গ্ৰেফতার করেছে পুলিশ। ওই হোমটিও সিল করে দেওয়া হয়েছে। দেওরিয়া জেলার বেসরকারি এই হোমটি লখনৌ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রথমে অবশ্য সরকারি অনুদান পেত এই হোম। কিন্তু ২০১৭ সালে সিবিআই তদন্তের পর অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যায় হোমের। সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, ওই হোমের কাজে বেশ কিছু গন্ডগোল রয়েছে। কিন্তু তারপরেই ওই হোম চালাচ্ছিলেন ত্রিপাঠী দম্পতি। এমনকী পুলিশ ওই হোমে তদন্ত করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ফিরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে এই দু'জনের বিরুদ্ধে। সেই সময় প্রথম তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এসপি রোহন পি কানায় জানিয়েছেন, "যে মেয়েটি কাল পালিয়ে এসেছে এই হোমে ও তিন বছর ধরে রয়েছে। মেয়েটি আমাদের জানিয়েছে ওকে বাড়ির কাজের লোক হিসেবেই ব্যবহার করতেন ত্রিপাঠীরা। প্রতি রাতেই হোম থেকে গাড়ি করে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো। আবার ভোরবেলা ফিরিয়ে আনা হতো। এমনকী বেআইনি ভাবে দত্তক নেওয়ায় চলত ওই হোমে। আমরা এখন নিখোঁজ মেয়েদের খোঁজার চেষ্টা চালাচ্ছি।" উত্তরপ্রদেশের মহিলা এবং শিশুকল্যান মন্ত্রী রীতা বহুগুণা যোশী জানিয়েছেন, এই হোমটি সম্পূর্ণ বেআইনি। সিবিআই ওই হোমের অ্যাফিলিয়েশন বাতিল করার পর থেকেই হাই কোর্টে এই হোমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সপ্তাহ দুয়েক আগে হোমে থেকে মেয়েদের বেআইনি কাজে ব্যবহারের অভিযোগে একটি এফআইআরও দায়ের হয় বলে জানিয়েছেন তিনি। অভিযুক্ত ত্রিপাঠী দম্পতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন রীতাদেবী।

```