Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

১০ দিন আগেই খুন করত আফতাব, ঝগড়ার সময়ে শ্রদ্ধা কান্নাকাটি করতেই ভেস্তে যায় প্ল্যান

দ্য ওয়াল ব্যুরো: ৮ মে। প্রবল ঝগড়া চলছিল শ্রদ্ধার (Shraddha Walker) সঙ্গে আফতাবের (Aftab Poonawala)। তখনই আফতাব ঠিক করে খুন করে ফেলবে প্রেমিকাকে। প্রস্তুতি তো করাই রয়েছে সব! কিন্তু ঝগড়া করতে করতেই কেঁদে ফেলেন শ্রদ্ধা, আবেগে ভেসে যান। তাই

১০ দিন আগেই খুন করত আফতাব, ঝগড়ার সময়ে শ্রদ্ধা কান্নাকাটি করতেই ভেস্তে যায় প্ল্যান

শেষ আপডেট: 16 November 2022 08:19

দ্য ওয়াল ব্যুরো: ৮ মে। প্রবল ঝগড়া চলছিল শ্রদ্ধার (Shraddha Walker) সঙ্গে আফতাবের (Aftab Poonawala)। তখনই আফতাব ঠিক করে খুন করে ফেলবে প্রেমিকাকে। প্রস্তুতি তো করাই রয়েছে সব! কিন্তু ঝগড়া করতে করতেই কেঁদে ফেলেন শ্রদ্ধা, আবেগে ভেসে যান। তাই দেখেই নাকি 'আবেগতাড়িত' হয়ে যায় আফতাবও। খুন করা হয়ে ওঠে না প্রেমিকাকে। জেরার মুখে দিল্লি পুলিশকে এমনটাই জানিয়েছে সে।

কিন্তু এই আবেগের মেয়াদ ছিল ১০ দিন মাত্র। শেষমেশ ১৮ মে প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকারকে গলা টিপে খুন করে অভিযুক্ত প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা।

আদতে মুম্বইয়ের কাছে ভাসাই এলাকার বাসিন্দা ছিলেন শ্রদ্ধা এবং আফতাব। সেখানেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাঁদের মধ্যে। শ্রদ্ধার পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় বাড়ি ছেড়ে দিল্লি এসে আফতাবের সঙ্গে লিভ ইন শুরু করেছিলেন শ্রদ্ধা। কিন্তু কে জানত, প্রেমের পরিণতি হবে এমন নৃশংস!

দিল্লির মেহরৌলি এলাকায় লিভ ইন করার সময়ে প্রেমিকা শ্রদ্ধাকে খুন করে আফতাব। তার পরে দেহ কুপিয়ে ৩৫ টুকরো করে সে। ১৮ মে এই ঘটনার পরে, নতুন ফ্রিজ কিনে প্রেমিকার দেহের টুকরো সংরক্ষণ করে রাখে আফতাব। তার পর থেকে রোজ রাতে বেরিয়ে কিছু কিছু করে টুকরো দিল্লির নানা প্রান্তে ফেলে দিতে থাকে। সে নাকি আমেরিকান ওয়েবসিরিজ দেখে এই নৃশংসতার ধারণা পেয়েছিল।

কয়েক মাস ধরে মেয়ের কোনও খোঁজ না পেয়ে গত মাসে শ্রদ্ধার বাবা অভিযোগ দায়ের করেন পুলিশে। তার পরেই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ, আফতাবকে গ্রেফতার করে গত শনিবার। এর পরেই জেরার মুখে বেরিয়ে আসছে একের পর এক নারকীয় তথ্য।

শ্রদ্ধা খুনের তদন্ত করতে পারে সিবিআই, হতে পারে আফতাবের মানসিক বিশ্লেষণ, হবে কি ফাঁসি


```