Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

অভিষেককে ডেপুটি সিএম ও ডেপুটি পুলিশ মন্ত্রী করা হোক, পুলিশের সমস্যা মিটে যাবে: হুমায়ুন

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

অভিষেককে ডেপুটি সিএম ও ডেপুটি পুলিশ মন্ত্রী করা হোক, পুলিশের সমস্যা মিটে যাবে: হুমায়ুন

অভিষেক বন্দ্যোপাধ্যায় ওহুমায়ুন কবীর।

শেষ আপডেট: 18 November 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: ৬ দিনের ব্যবধানে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করার দাবিতে সরব হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এতদিন বিভিন্ন ইস্যুতে আইনৃশৃঙ্খলার প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কসবা কাণ্ডের পর অনেকটা সেই ধাঁচেই পুলিশকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের বর্ষায়ীন সাংসদ সৌগত রায়। 

এই প্রসঙ্গেই এবার পুলিশের সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। বললেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সি এম ও ডেপুটি পুলিশ মন্ত্রী হিসাবে দেখতে চাই। তাহলে রাজ্যের পুলিশের সমস্যা মিটে যাবে।"

এর আগে গত ১২ নভেম্বর অভিষেককে ডেপুটি সিএম করার দাবি জানিয়ে হুমায়ুন বলেছিলেন, ওকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল হবে।

এদিন সেই প্রসঙ্গ টেনে হুমায়ুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হোন, কিন্তু তাঁর আগে ডেপুটি হিসেবে এবার অভিষেকের জায়গা পাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, দিদির কিছুটা লোড কমা প্রয়োজন। সেই সঙ্গে অভিষেককে পুলিশ মন্ত্রী হিসেবেও দেখতে চাই। তাতে বাংলার মানুষ উপকৃত হবে।" 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্য়ক্তিগতভাবেও এই অনুরোধ রাখবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। 

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে স্বরাষ্ট্র দফতর। এ ব্যাপারে হুমায়ুনের ব্যাখ্যা, "পুলিশ বিভাগে একজন পূর্ণ সময়ের মন্ত্রী প্রয়োজন। যিনি পুলিশের ফাঁকফোঁকর গুলো মেরামত করতে পারবেন। এক্ষেত্রে আমার মনে হয় অভিষেকই যোগ্য ব্যক্তি।"

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষরা।

এর আগে তৃণমূলের সৌগত রায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা। কিন্তু ডে টু ডে দল চালানোর জন্য একজনকে দরকার। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌগতর আগে ৭ নভেম্বর কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, 'সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কাণ্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্বে চলতে থাকুক আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।'


```