
শেষ আপডেট: 14 January 2023 06:13
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে খুনের (Shraddha Walker Muder Case) পর ৩৫ টুকরো করেছিল তাঁরই লিভ-ইন পার্টনার আফতাব পুনওয়ালা (Aftab Poonawala)! সেই অভিযোগেই জেলে রয়েছে সে। কিন্তু কী অস্ত্র দিয়ে শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করা হয়েছিল তা বোঝা যাচ্ছিল না। সম্প্রতি দিল্লির জঙ্গলে কিছু হাড় মিলেছিল। ডিএনএ পরীক্ষার পর জানা গেছে সেগুলি শ্রদ্ধারই। তবে এবার সেই হাড় থেকেই মিলল অন্য এক চাঞ্চল্যকর তথ্য। হাড়গুলির অটোপসি করার পর জানা গেছে, তা কাটা হয়েছে করাত (Saw) দিয়ে!
দিল্লির মেহরৌলি জঙ্গলেও কিছু হাড়গোড় আর চুল পাওয়া গিয়েছিল। সেগুলো শ্রদ্ধার কিনা সে নিয়ে সংশয় ছিল। শ্রদ্ধার দেহ টুকরো করে ছড়িয়ে দিয়েছিল, তা পুলিশ অনুমান করলেও প্রমাণ ছিল না। তবে হাড় ও চুলের ডিএনএ পরীক্ষার রিপোর্ট থেকে সেই সংশয় দূর হয়। তাঁর বাবা ও ভাইয়ের ডিএনএ-র সঙ্গে ওই হাড় ও চুলে পাওয়া ডিএনএ হুবহু মিলে গেছে।
জানা গেছিল, শ্রদ্ধাকে খুনের পরে করাত কিনে এনেছিল আফতাব, সম্ভবত সেটিই আসল অস্ত্র। আফতাবের ফ্ল্যাট থেকে করাত উদ্ধারও করে পুলিশ। কিন্তু করাত দিয়েই শ্রদ্ধার দেহ কাটা হয়েছিল কিনা! তা নিয়ে প্রশ্ন ছিল পুলিশের মনেই।
তবে দিল্লির এইমসের রিপোর্ট থেকেই স্পষ্ট করাত দিয়েই দেহ কাটার বিষয়টা। প্রসঙ্গত, জুন মাসে লিভ ইন সঙ্গী শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তার দেহ টুকরো করে কেটে নানা জায়গায় ছড়িয়ে বেড়ানোর ঘটনায় গত মাসে গ্রেফতার হয় আফতাব পুনাওয়ালা। সে খুনের কথা স্বীকারও করে নিয়েছে জেরায়।
কিন্তু এই খুনের কোনও সাক্ষী নেই। প্রমাণও যা ছিল তার বেশিরভাগটাই উধাও করে দিয়েছে আফতাব। এই অবস্থায় প্রতিটি খুঁটিনাটি বিষয় জরুরি। ফলে এই করাতের বিষয়টা স্পষ্ট হওয়ায় চার্জশিট ফাইলে সুবিধা হবে পুলিশের।