Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

স্কুলে ঢুকে শিশু সহ ৮১ জনকে অপহরণ

দ্য ওয়াল ব্যুরো : গত বছর থেকে ক্যামেরুনে শুরু হয়েছে গৃহযুদ্ধ। তার জেরে সোমবার এক স্কুলে ঢুকে বন্দুক দেখিয়ে ৮১ জনকে ধরে নিয়ে গেল জঙ্গিরা। তাদের বেশিরভাগ শিশু। ক্যামেরুনের সরকার বলেছে, আমরা অপহৃতদের উদ্ধার করার চেষ্টা করছি। যদিও তাদের কোথায় র

স্কুলে ঢুকে শিশু সহ ৮১ জনকে অপহরণ

শেষ আপডেট: 5 November 2018 14:49

দ্য ওয়াল ব্যুরো : গত বছর থেকে ক্যামেরুনে শুরু হয়েছে গৃহযুদ্ধ। তার জেরে সোমবার এক স্কুলে ঢুকে বন্দুক দেখিয়ে ৮১ জনকে ধরে নিয়ে গেল জঙ্গিরা। তাদের বেশিরভাগ শিশু। ক্যামেরুনের সরকার বলেছে, আমরা অপহৃতদের উদ্ধার করার চেষ্টা করছি। যদিও তাদের কোথায় রাখা হয়েছে এখনও জানা যায়নি। যে স্কুলে জঙ্গিরা হামলা করেছে, তা ক্যামেরুনের পশ্চিমে বামন্ডা নামে এক জায়গায় অবস্থিত। ওই অঞ্চলের মানুষ ক্যামেরুন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গড়তে চায়। সেজন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। ২০১৭ সালে আন্দোলনকারীদের নিরস্ত্র মিছিলের ওপরে পুলিশ গুলি চালালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জঙ্গি আন্দোলন শুরু হয়। জঙ্গিরা এদিন কার্ফু জারি করেছিল। স্কুল-কলেজ, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বেশিরভাগ ছিল বন্ধ। একটি স্কুল কার্ফু অমান্য করে খোলা ছিল। সেখানেই হামলা করেছে জঙ্গিরা।

```