
শেষ আপডেট: 12 August 2022 10:25
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন গেম (Online Game) খেলে ১ কোটি (1 Crore) টাকা জিতেছিলেন যুবক। সেই টাকার লোভে নিজেদের বন্ধুকেই অপহরণ (Kidnap) করে বসল ৭ যুবক। মুক্তিপণ (Ransom) না পেলে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) হুব্বাল্লি জেলায়। অপহৃত যুবকের নাম গরিব নওয়াজ। অনলাইনে গেম খেলার নেশা ছিল তাঁর। গেম খেলেই কয়েকদিন আগে ১ কোটিরও বেশি টাকা জিতেছিলেন তিনি। সেই খবর পেয়েছিল তাঁর ৭ বন্ধু। বিপুল অঙ্কের টাকা হাতানোর জন্য এরপরেই বন্ধুকেই অপহরণের পরিকল্পনা কষে ৭ যুবক। সেই মতোই তারা অপহরণ করে গরিবকে।
এরপর তাঁর বাবাকে ফোন করে ১ কোটি টাকা মুক্তিপণ চায় ৭ বন্ধু। টাকা না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তবে এসব শুনেও এত টাকা দিতে রাজীব হননি গরিবের বাবা। তখন শুরু হয় দর কষাকষি। শেষ পর্যন্ত ১৫ লক্ষ টাকায় রফা হয়।
কিন্তু টাকা দেওয়ার আগেই পুলিশের দ্বারস্থ হন গরিবের বাবা। খবর পেয়েই ৪ জনের একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত মহম্মদ আরিফ, ইমরান, আব্দুল করিম, হুসেন সাব, ইমরান এম, তৌফিফ এবং মহম্মদ রজককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে গরিব নওয়াজকে।
‘আরও খুন করতে পারি’, কালই বলেছিল পল্লবী, আজ ভাসাচ্ছে কেঁদে! রাগে-ক্ষোভেই এমন কাণ্ড