
শেষ আপডেট: 20 March 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের প্রথামাফিক পরীক্ষা, ভাইভা শেষ হলেও চাকরির জন্য ইন্টারভিউ (job interview) দেওয়া চলতেই থাকে পরিণত বয়সেও। আর এই ইন্টারভিউও পরীক্ষার থেকে কোনও অংশে কম নয়। ইন্টারভিউয়ের প্রশ্নকর্তাদের সন্তুষ্ট করলে তবেই মেলে পছন্দের চাকরি।
কিন্তু এইসব ইন্টারভিউয়ের ক্ষেত্রেও অনেক সময় নানা বিষয় এড়িয়ে যান অনেকেই, যেগুলি মাথায় রাখলে আদতে লাভ পরীক্ষার্থীদেরই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard) পক্ষ থেকে এমনই চারটি অতি মূল্যবান পরামর্শ দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের জন্য।

ধন্যবাদ জ্ঞাপন চাকরির ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে কোনও ইন্টারভিউয়ের পর ধন্যবাদ জানানোর মাধ্যমেই ইন্টারভিউ শেষ হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এই গুরুত্বপূর্ণ অংশটি ভুলে যাওয়া হয়। তবে, পরীক্ষার্থীরা যখন ইন্টারভিউ দেবেন, সেই সময়ে তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলে গেলেও পরে ই-মেলের মাধ্যমে এই ধন্যবাদ জ্ঞাপন করতেই পারেন। সেই সময়ে, গুরুত্বপূর্ণ কিছু তথ্যও দিয়ে দিতে পারা যেতে পারে সেই মেলে।

ধন্যবাদ জানানোতেই সবসময় ইন্টারভিউ শেষ হয় না। অনেক ক্ষেত্রেই ইন্টারভিউয়ের পরেও প্রশ্নকর্তার অথবা সংস্থার সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ রাখা যেতে পারে। সেখানে বিভিন্ন বাক্যালাপের মাধ্যমে ইন্টারভিউয়ের ফল সম্পর্কেও জানতে পারা যেতে পারে। পাশাপাশি, চাকরিটি পেতে তিনি কতটা আগ্রহী সেটাও বোঝানো যেতে পারে এই যোগাযোগের মাধ্যমে।

যদি ইন্টারভিউয়ের পরেও মনে হয় সেই সংস্থায় যোগ দেওয়া হবে না, সেক্ষেত্রে সুযোগ ফেরাতেই হয়। তবে সুযোগ ফেরাতে গেলে কোম্পানিকে বিনীত ভাবে জানানোই ভাল। এক্ষেত্রে কখনওই যেন সেই বার্তার মধ্যে কোনও রকম রুক্ষতা না থাকে।

নিজের কাজ সম্পর্কে জানতে, ভুলগুলি সংশোধন করতে প্রয়োজন ফিডব্যাক। সেই কারণেই ইন্টারভিউয়ের পরে কোম্পানির থেকে নিজের কাজের একটি ফিডব্যাক চেয়ে নেওয়া প্রয়োজন। এতে কোম্পানির তরফেও কাজ শিখতে চাওয়ার যে সদিচ্ছা, তা ধরা পড়ে।
:max_bytes(150000):strip_icc()/cheerful-businesswoman-meets-with-client-1181008199-8aefa0c0c94344b5a233c02c477389e3.jpg)