Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ট্রাকের কেবিনে সাড়ে ৪ কোটির সোনার বিস্কুট! বাংলাদেশ থেকে পাচার হচ্ছিল ভারতে

সূত্রের খবর, ট্রাকের কেবিনের ভিতরে একটি জায়গা থেকে সাদা টেপে মোড়ানো একটি বাক্স দেখতে পান তাঁরা। সেটি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে ৬০টি সোনার বিস্কুট! বনগাঁর যে ব্যক্তির হাতে ট্রাক চালকের সোনার বিস্কুটগুলি তুলে দেওয়ার কথা ছিল, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও শুল্ক দফতর।

ট্রাকের কেবিনে সাড়ে ৪ কোটির সোনার বিস্কুট! বাংলাদেশ থেকে পাচার হচ্ছিল ভারতে

শেষ আপডেট: 2 November 2023 14:33

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশে পণ্য খালি করে ফাঁকা ট্রাক নিয়ে ভারতে ফিরছিলেন চালক। গোপন সূত্রে খবর পেয়ে সেই ফাঁকা ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করলেন বিএসএফ জওয়ানরা। প্রায় সাত কেজি ওজনের ওই সোনার বিস্কুটের ভারতীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা!

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্ত বন্দরে৷ ধৃত ট্রাক চালকের নাম সুরজ মগ। তার বাড়ি বনগাঁ থানার জয়পুর এলাকায়। ধৃত পাচারকারী ও বাজেয়াপ্ত করা সোনাগুলি কলকাতা শুল্কদপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ ট্রাক চালককে জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, জেরায় বিএসএফকে ওই ট্রাক চালক জানায়, গত ৩০ অক্টোবর পণ্য নিয়ে বেনাপোল বন্দরে গিয়েছিলেন তিনি। বুধবার রাতে বাংলাদেশে পণ্য খালি করে ভারতে ফিরেছিলেন। তখনই ওপারের একজন তাঁকে এই বাক্স দিয়ে জানান, বনগাঁর একজনকে সেই বাক্সটি দিয়ে দিতে হবে।

 সোর্স মারফৎ সোনা পাচারের খবর আসে বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের কাছে। এরপরই বাংলাদেশ থেকে ভারতে আসা সন্দেহভাজন একটি ফাঁকা লরি আটক করে তল্লাশি শুরু করেন জওয়ানরা।

সূত্রের খবর, ট্রাকের কেবিনের ভিতরে একটি জায়গা থেকে সাদা টেপে মোড়ানো একটি বাক্স দেখতে পান তাঁরা। সেটি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে ৬০টি সোনার বিস্কুট! বনগাঁর যে ব্যক্তির হাতে ট্রাক চালকের সোনার বিস্কুটগুলি তুলে দেওয়ার কথা ছিল, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও শুল্ক দফতর।


```