Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ব্যাগে স্টেথো, বগলে বন্দুক, চিন সীমান্ত পাহারায় ৩৮ চিকিৎসক

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ যখন করোনা ঝড়ে টালমাটাল, তখন দিল্লির একটি কোভিড হাসপাতালে বিশেষ দায়িত্ব নিয়ে দিনরাত এক করে কাজ করেছিলেন ৩৮ জন চিকিৎসক (38 doctors)। তাঁদের আইটিবিপি-তে স্বাগত জানানো হল আজ। এবার থেকে ভারত-চিন সীমান্তে প্রহরা দেওয়ার

ব্যাগে স্টেথো, বগলে বন্দুক, চিন সীমান্ত পাহারায় ৩৮ চিকিৎসক

শেষ আপডেট: 16 October 2021 13:51

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশ যখন করোনা ঝড়ে টালমাটাল, তখন দিল্লির একটি কোভিড হাসপাতালে বিশেষ দায়িত্ব নিয়ে দিনরাত এক করে কাজ করেছিলেন ৩৮ জন চিকিৎসক (38 doctors)। তাঁদের আইটিবিপি-তে স্বাগত জানানো হল আজ। এবার থেকে ভারত-চিন সীমান্তে প্রহরা দেওয়ার কাজেও নিযুক্ত হলেন তাঁরা। তবে আইটিবিপি-তে যোগ দেওয়া কি মুখের কথা! এর আগে তাঁদের ২৪ সপ্তাহ ধরে কঠোর কম্যান্ডো ট্রেনিং নিতে হয়েছে। তবেই তাঁরা অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট ব়্যাঙ্কে যোগ দিয়েছেন মেডিক্যাল অফিসার হিসেবে। এঁদের মধ্যে ১৪ জন মহিলাও আছেন। ‘পরিবার বাঁচাও ওয়ার্কিং কমিটি’, কংগ্রেসকে বিদ্রুপ বিজেপির আইটিবিপি-র মুখপাত্র জানিয়েছেন, এই ২৪ সপ্তাহ ধরে তাঁদের নানা যুদ্ধনীতি, অস্ত্রের ব্যবহার, তথ্যসংগ্রহ, ম্যাপরিডিং বিভিন্ন আইন-সংক্রান্ত বিষয়, মানবাধিকার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আইটিবিপি-র ডিরেক্টর জেনারেল সঞ্জয় অরোরা বলেন, "এই চিকিৎসকরা দিল্লির সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টারে কর্মরত ছিলেন। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ে প্রতিদিন ১৩ হাজার করে কোভিড রোগীর চিকিৎসা দিয়েছেন তাঁরা। তার পরেই তাঁরা আইটিবিপি-র ট্রেনিংয়ে যোগ দেন।" পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```