Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বড়দিনের কলকাতায় বাজেয়াপ্ত ৪১ লিটার মদ! ট্রাফিক আইন ভাঙায় গ্রেফতার ৩২৫ জন

পায়ে হেঁটে যেমন ঘুরছেন মানুষ, তেমনই দু'চাকার দৌরাত্ম্যও বেড়েছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ট্রাফিক আইন ভাঙার হিড়িক।

বড়দিনের কলকাতায় বাজেয়াপ্ত ৪১ লিটার মদ! ট্রাফিক আইন ভাঙায় গ্রেফতার ৩২৫ জন

শেষ আপডেট: 25 December 2023 12:54

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে সেজেছে তিলোত্তমা। পার্কস্ট্রিট সহ শহরের অন্যান্য অঞ্চল উজ্জ্বল হয়ে উঠেছে আলোকমালায়। রবিবার রাত থেকেই উৎসাহী মানুষের ভিড়ে থিকথিক করছে পার্কস্ট্রিট চত্বর। পায়ে হেঁটে যেমন ঘুরছেন মানুষ, তেমনই দু'চাকার দৌরাত্ম্যও বেড়েছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ট্রাফিক আইন ভাঙার হিড়িক।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার মোট ৪৫৯টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন ৩২৫ জন। মদ খেয়ে গাড়ি চালানো, হেলমেট না পরা, দুর্ব্যবহার--- এইসব নানান অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গোটা শহর থেকে ৪১.৪ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে কোনও বাইক বা গাড়ি বাজেয়াপ্ত করার ঘটনা ঘটেনি। 

  • হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে মামলা রুজু হয়েছে ১৪১ জনের বিরুদ্ধে।
  • দু'জনের বেশি একটি বাইকে চাপার অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর সংখ্যা ৮৪ জন।
  • মদ্যপান করে গাড়ি-বাইক চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো ইত্যাদি নানা কারণে মোট ২৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ, সোমবার সকাল থেকেই রাস্তায় বড়দিন উপলক্ষ্যে মানুষের ঢল নামতে শুরু হয়েছে। পার্কস্ট্রিট, চিড়িয়াখানা, ময়দান, জাদুঘর ইত্যাদি নানা জায়গায় মানুষ ভিড় করছেন। বিকেল গড়ালে এই ভিড় আরও বাড়বে বলেও মত পুলিশের। সেইসঙ্গে অপরাধমূলক কাজের অভিযোগও বাড়বে বলেই আশঙ্কা রয়েছে। এমনিতেই এদিন শহরের রাস্তায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ কর্মী থাকবেন।


```