Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

স্বামী মার খেয়েছে দুদিন হয়ে গেল, অভিযুক্তরা এখনও অধরা, থানায় কামদুনির টুম্পা

২০১৩ সালে কামদুনি নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছিল তার অন্যতম মুখ ছিলেন তিনি। পরবর্তীকালে তাঁদের ওপর নানা হুমকি আসতে থাকে।

স্বামী মার খেয়েছে দুদিন হয়ে গেল, অভিযুক্তরা এখনও অধরা, থানায় কামদুনির টুম্পা

টুম্পা কয়াল

শেষ আপডেট: 25 June 2024 21:00

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গত ২৩ জুন রাতে আক্রান্ত হন কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ হিসাবে পরিচিত টুম্পা কয়ালের স্বামী। এই ঘটনার পরে কয়েকজনের বিরুদ্ধে টেকনো সিটি থানায় এফআইআর দায়ের করেন টুম্পা। দুদিন কেটে গেলেও অভিযুক্তরা এখন অধরাই রয়ে গেছে।  অভিযুক্তদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে মঙ্গলবার ফের টেকনো সিটি থানায় গেলেন টুম্পা। 

থানা থেকে বেরিয়ে তিনি দাবি করেন, ২০১৩ সালে কামদুনি নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছিল তার অন্যতম মুখ ছিলেন তিনি। পরবর্তীকালে তাঁদের ওপর নানা হুমকি আসতে থাকে। বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে তাঁদের ফাঁসানোর চেষ্টাও করা হয়েছে। তাঁর স্বামীকে হুমকি দিচ্ছিল শাসকদলের কয়েকজন নেতাকর্মী। কিন্তু তাতেও তাঁদের দমানো যায়নি।

গত রবিবার বনমালিপুরে তৃণমূলের বিজয় মিছিল ছিল। সেই সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল। তখন কয়েকজন তাঁর উপর হামলা চালায়। তাঁদের মধ্যে একজনকে চিনতে পারেন বিশ্বজিৎ। অভিযুক্ত তৃণমূলের স্থানীয় নেতা হিসাবে পরিচিত। এরপরেই টুম্পা টেকনো সিটি থানার দ্বারস্থ হন। আহত অবস্থায় বিশ্বজিৎবাবুকে স্থানীয় জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 

টুম্পার অভিযোগ, সেদিন দুপুরে তৃণমূলের মিছিল বেরিয়ে ছিল। সন্ধের আগেই সব শেষ হয়ে যায়। তৃণমূলের নেতাকর্মীরা জানেন বিশ্বজিৎ রোজ ওই সময়ে চায়ের দোকানে যায়। তাই ওখানে গিয়ে পরিকল্পিতভাবে তাঁকে মারধর করা হয়েছিল। এলাকায় তৃণমূলের ছোট ছোট নেতারা বালি চুরি, মাটি চুরি করছে। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই আক্রান্ত হতে হয়েছে। এফআইআর হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না।


```