Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

এবার মাটিয়ায় গণপিটুনি! ছেলেধরা সন্দেহে ভবঘুরেকে পেটালেন বাসিন্দারা

বসিরহাটের মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ায় এক যুবককে ঝোলা নিয়ে ঘুরতে দেখা যায়। তারপরেই ছেলেধরা সন্দেহে তাঁকে পাকড়াও করেন স্থানীয়রা।

এবার মাটিয়ায় গণপিটুনি! ছেলেধরা সন্দেহে ভবঘুরেকে পেটালেন বাসিন্দারা

মাটিয়ায় গণপিটুনি- প্রতীকী

শেষ আপডেট: 8 July 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কাঁধে বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেধরা, এমনই গুজব রটেছিল এলাকায়। এক যুবককে ঝোলা নিয়ে ঘুরতে দেখে তাকেই খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর করলেন স্থানীয়রা। রাজ্যে একাধিক জায়গায় গণপিটুনির শিকার হয়েই চলেছে নিরীহ মানুষ। পুলিশের পক্ষে জনগণকে সতর্ক করা হলেও গণপিটুনির ঘটনা ঠেকানো যাচ্ছে না। মাটির ঘটনা তারই উদাহরণ। 

বসিরহাটের মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ায় এক যুবককে ঝোলা নিয়ে ঘুরতে দেখা যায়। তারপরেই ছেলেধরা সন্দেহে তাঁকে পাকড়াও করেন স্থানীয়রা। তারপর খুঁটিতে বেঁধে রেখে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মাটিয়া থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। এলাকায় একটা ঝোলা নিয়ে ঘোরাঘুরি করছিল। এদিকে এলাকায় গুজব রটেছিল, ঝোলা নিয়ে ভবঘুরে বেশে ছেলেধরা ঘুরে বেরাচ্ছে। কোনও কিছু বলার আগেই ওই যুবককে ধরে পেটাতে থাকে সকলে। ইতিমধ্যে রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে। কিন্তু সেই আইনের কেউ তোয়াক্কা করছে না। 


```